Xiaomi Mi 10i 5G আজ হবে ভারতে লঞ্চ, থাকবে 108MP ক্যামেরা

HIGHLIGHTS

Mi 10i 5G-র একটি বিশেষ 'প্যাসিফিক সানরাইজ' কালার ভ্যারিয়্যান্টস শুধু ভারতীয়দের জন্য লঞ্চ করা হবে

Mi 10i 5G ফোন লঞ্চ করা হবে আপার-মিড-রেঞ্জ সেগামেন্টে যার মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর এবং 108MP ক্যামেরা

টিজার থেকে জানা গিয়েছে, এই Mi 10i 5G ফোনে একটি সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে

Xiaomi Mi 10i 5G আজ হবে ভারতে লঞ্চ, থাকবে 108MP ক্যামেরা

দেশের বাজারে আজ অর্থাৎ 5 জানুয়ারি আসতে চলেছে Xiaomi-র নতুন দুর্দান্ত ফোন Mi 10i 5G। সংস্থার এই নতুন ডিভাইস Mi 10 সিরিজের লেটেস্ট মডেল হবে। এই ফোন লঞ্চ করা হবে আপার-মিড-রেঞ্জ সেগামেন্টে যার মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর এবং 108MP ক্যামেরা। তবে বলে দি যে শাওমি-র এই Mi 10i 5G প্রথম ফোন যা নতুন বছর 2021 সালে লঞ্চ করা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

হ্যান্ডসেট নির্মাতা Xiaomi জানিয়েছে যে সংস্থা Mi 10i এর একটি নতুন রঙের বিকল্প বিশেষত ভারতীয় গ্রাহকদের জন্য আনবে। Mi 10i 5G-র একটি বিশেষ 'প্যাসিফিক সানরাইজ' কালার ভ্যারিয়্যান্টস শুধু ভারতীয়দের জন্য লঞ্চ করা হবে। এছাড়াও থাকবে আটলান্টিক ব্লু কালার। Xiaomi একটি টিজারও পোস্ট করেছে। টিজার থেকে জানা গিয়েছে, এই Mi 10i 5G ফোনে একটি সার্কুলার ক্যামেরা মডিউল থাকবে।

Xiaomi India-র ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন বলছেন, এই Mi 10i 5G ফোনে i দেওয়ার অর্থই হল এটি ভারতে তৈরি হয়েছে। মঙ্গলবার ঠিক দুপুর 12টা থেকেই শুরু হয়ে যাবে এই ফোনের লঞ্চিং ইভেন্ট।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo