এবার 48MP ক্যামেরার ফোন আনবে VIVO Z সিরিজের নতুন ফোন

HIGHLIGHTS

ভারতে ভিভোতাদের VIVO Z সিরিজের ফোন আনবে

এই ফোন ট্রিপেল ক্যামেরার সঙ্গে আসতে পারে

ফোনে একটি 48MP র ক্যামেরা থাকতে পারে

এবার 48MP ক্যামেরার ফোন আনবে VIVO Z সিরিজের নতুন ফোন

সম্প্রতি জানা গেছে যে ভিভো ভারতে হয়ত তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে এর আগে সবে ভারতে ভিভো তাদের S1 সিরিজের ফোন লঞ্চ করেছিল। আর এবার রিপোর্ট অনুসারে কোম্পানি তাদের Z সিরিজের ফোন আনতে চলেছে। আর এই ফোনটি ভারতে সামনের মাসেই লঞ্চ করা হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপকামিং ভিভো Z সিরিজের আপকামিং ফোনে 48MP র ক্যামেরা থাকতে পারে আর এর সঙ্গে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে।এই ফোনটি ভারতে 20,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হতে পারে।

আর এর সঙ্গে এও জানা গেছে যে এই আপকামিং Vivo Z5 ফোনটি যা এর আগে চিনে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনে একটি 48MP র প্রাইমারি ক্যামেরা আছে আর এর সঙ্গে আছে একটি 8MP র সেকেন্ডারি ক্যামেরা আর একটি 2MP র ক্যামেরা। আর এই ফোনটি Vivo Z1 Pro ফোনের পরের জেনারেশানের ফোন হতে পারে।

Vivo Z5 য়ের দাম

এই ভিভো Z5 ফোনটিতে আপনারা 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ পেতে পারেন আর এই ফোনের দাম RMB 1,598 (প্রায় 16,000 টাকা)। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্ট আর 8GB র‍্যাম আর 128GB ভেরিয়েন্টের দাম যথাক্রমে RMB 1,898(প্রায় 19,000 টাকা) আর RMB 2,298(প্রায় 23,000 টাকা)। আর এই ফোনটি আপনারা একাধিক দারুন আকর্ষণীয় রঙে পেতে পারেন।

Vivo Z5 ফোনের স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা 6.38 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা HD+ রেজিলিউশান পাবেন। ফোনে 6GB + 64GB, 6GB + 128GB,আর 8GB + 128GB ভেরিয়েন্ট আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর FunTouchOS 9.1আছে। আর এই ফোনের ক্যামেরাতে একটি 48MP র প্রাইমারি ক্যামেরা আছে। আর এই ফোনে আপনারা একটি 8MP র সেন্সার আর একটি 2MP র সেন্সার পাবেন।

আর এই ফোনে 32MP র ফ্রন্ট ক্যামেরার সঙ্গে একটি 4500mAh য়ের ব্যাটারি আছে। আর এটি 22.5W ফাস্ট চার্জ সাপোর্ট করে। ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে ফেসিয়াল রেকগজেশানও দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo