Vivo X300 Ultra and Vivo X300 FE First sale today in India Price offers specification Camera Battery
ভিভো সম্প্রতি তার দুটি নতুন 5G স্মার্টফোন Vivo X300 Ultra এবং Vivo X300 FE লঞ্চ করেছে, যার আজ 14 মে প্রথম সেল হবে। এই দুটি ডিভাইসের প্রথম বিক্রি আজ 14 মে থেকে শুরু হতে চলেছে। বলে দি যে ভিভো এক্স300 আল্ট্রা এবং এক্স300 এফই দুটি ফোন গত সপ্তাহে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল। দুটি ফোনের মধ্যে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনটি বিশেষ ভাবে নজর কাড়ে, কারণ এটিই হলো ব্র্যান্ডের প্রথম এমন ডিভাইস, যাতে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে। চলুন, শুরুতেই এক নজরে দেখে নেওয়া যাক এই দুটি ডিভাইসের দাম কত রাখা হয়েছে।
দামের কথা বললে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনের 16GB+512GB স্টোরেজ মডেলের দাম 1,59,999 টাকা থেকে শুরু হবে। ডিভাইসটি দুটি কালার Victory Green এবং Eclipse Black অপশনে আসে। ফোনের বিক্রি Amazon, Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইট, Flipkart এবং অন্যান্য মেইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
আরও পড়ুন: এবার 3 মাস পর্যন্ত লাগবে না কোনো রিচার্জ, Jio এর 84 দিনের সস্তা রিচার্জ প্ল্যান
কোম্পানি ফোনের সাথে Zeiss এর এক্সেসরিজ আলাদা করে বিক্রি করছে। এখানে Imaging Grip Kit এর দাম 11,999 টাকা এবং Teleconverter Gen 2 Ultra এর দাম 27,999 টাকা রাখা হয়েছে। তবে 400mm এক্সডেন্ডর এবং ইমেজিং গ্রিপ সব মিলিয়ে 1,95,997 টাকায় পাওয়া যাবে।
এছাড়াও, একটি ‘ফটোগ্রাফার কিট’এর বিকল্প রয়েছে যেতে রয়েছে 200mm এবং 400mm দুটি Zeiss Telephoto Extender এবং যার দাম 2,09,999 টাকা। এই কিটটির জন্য 24 মাসের নো-কস্ট EMI সুবিধাও রয়েছে।
এদিকে, এই সিরিজের কমপ্যাক্ট মডেল ভিভো এক্স300 এফই এর বেস মডেল 12GB/256GB এর দাম 79,999 টাকা থেকে শুরু হয়। অন্যদিকে 12GB/512GB মডেলের দাম রাখা হয়েছে 89,999 টাকা। তবে, অফলাইন খুচরা বাজারে আপনি হয়তো এর চেয়েও কম দামে ফোনটি কেনার সুযোগ পেতে পারেন।
এই ফোনের ক্ষেত্রেও আপনি বেশ কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে—নির্বাচিত কিছু ব্যাংকের কার্ড ব্যবহারে 10 শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, 5000 টাকার আপগ্রেড বোনাস, এক বছরের ওয়ারেন্টি (সম্পূর্ণ বিনামূল্যে), V-Shield স্ক্রিন প্রোটেকশনের ওপর বিশেষ ছাড়, নিশ্চিত ‘বাইব্যাক’ অফার এবং Jio Cloud স্টোরেজের পাশাপাশি Google Gemini Pro ব্যবহারের বিনামূল্যে সুযোগ।
ফিচারের কথা বললে, ভিভো এক্স300 আল্ট্রা ফোনটি এমন গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প যারা বেস্ট-ইন-ক্লাস ক্যামেরা এবং পারফরম্যান্স চান। এই ডিভাইসে 200 মেগাপিক্সেল প্রাইমারি গিম্বল ক্যামেরা এবং একটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে, যা ফটোগ্রাফিকে আগামী পর্যায় নিয়ে যাবে। সাথে ফোনে রয়েছে একটি 2K 144Hz ডিসপ্লে এবং এটি অত্যন্ত শক্তিশালী Snapdragon 8 Gen 5 Elite চিপসেটের পাশাপাশি 16 জিবি RAM সহ আসে।
অন্যদিকে, ভিভো এক্স300 এফই একটি কমপ্যাক্ট ফোন। এই ডিভাইসে রয়েছে অপেক্ষাকৃত ছোট 6.31 ইঞ্চির একটি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 5000 নিট পর্যন্ত সাপোর্ট করে। এছাড়া ডিভাইসে একটি শক্তিশালী 6500mAh ব্যাটারি রয়েছে এবং এটি 90 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা সাপোর্ট করে, ফলে যারা এমন একটি শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন যা এক হাতে ব্যবহার করাও বেশ আরামদায়ক, তাদের জন্য এটি একটি চমৎকার পছন্দ।