6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা 100x জুম সহ Vivo এর ফ্ল্যাগশিপ কম্প্যাক্ট স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত

অপেক্ষার অবসান ঘটিয়ে ভিভো আজ ভারতে Vivo X300 FE স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। গত মার্চে চীনে লঞ্চ হওয়ার পর থেকেই এই ফোনটি নিয়ে ভারতীয় বাজারে ব্যাপক চর্চা চলছিল। শক্তিশালী ব্যাটারি আর দুর্দান্ত প্রসেসরের মিশেলে ভিভো এবার প্রিমিয়াম সেগমেন্টে বেশ বড়সড় চমক দিয়েছে। ভিভো এক্স300 এফই ফোনে প্রসেসর হিসেবে Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া সাথে রিয়ারে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যার সাথে আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি পেরিস্কোপ লেন্সও রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ভিভো এক্স300 এফই ফোনের দাম, বিশেষ ফিচার এবং ভারতের বাজারে এর বিক্রি সম্পর্কে বিস্তারিত।

ভারতে Vivo X300 FE ফোনের দাম ও দুর্দান্ত সব অফার

দামের কথা বললে, ভিভো এক্স300 এফই ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।

  • 12GB+256GB: 79,999 টাকা
  • 12GB+512GB: 89,999 টাকা

ফটোগ্রাফি প্রেমীদের জন্য কোম্পানি আলাদা করে Zeiss Telephoto Extender Gen2 অফার করছে যার দাম 15,999 টাকা এবং Accessories Kit 3,999 টাকা দামে বাজারে এনেছে। তবে আপনি যদি ফোন, এক্সটেন্ডার এবং কিটসহ একটি ‘স্পেশাল বান্ডেল’ নিতে চান, তবে খরচ পড়বে 95,997 টাকা।

অফারের কথা বললে, নতুন ভিভো এক্স300 এফই ফোন কেনার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন 5000 টাকার বিশেষ আপগ্রেড বোনাস। এছাড়া SBI এবং Axis Bank-এর কার্ড ব্যবহার করলে মিলবে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট।

আজ থেকেই ফোনের প্রি-বুকিং শুরু হয়ে গেছে। আগামী 14 মে থেকে এটি ভিভোর অফিশিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং বিভিন্ন রিটেইল স্টোরে সরাসরি কেনা যাবে।

ভিভো এক্স300 এফই ফোনে ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ডিজাইন ও ডিসপ্লের কথা বললে, ভিভো এক্স300 এফই ফোনটি Urban Olive, Lilac Purple এবং Noir Black এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। এতে রয়েছে 6.31 ইঞ্চির LTPO AMOLED Full HD+ ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া কড়া রোদেও যেন স্ক্রিন পরিষ্কার দেখা যায়, সেজন্য এতে দেওয়া হয়েছে 5000 নিটস-এর পিক ব্রাইটনেস।

পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভোর এই নতুন ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট Snapdragon 8 Gen 5 প্রসেসর, যা গেমিং বা মাল্টিটাস্কিংয়ের জন্য এক কথায় অনবদ্য। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে 6,500mAh এর বিশাল ব্যাটারি। দ্রুত চার্জ দেওয়ার জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং এবং 40 ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও থাকছে। গেমারদের কথা মাথায় রেখে এতে বাইপাস চার্জিং অফার করা হয়েছে।

ক্যামেরার কথা বললে, ভিভো এবং জাইস (Zeiss)-এর পার্টনারশিপে তৈরি এই ফোনের ক্যামেরা সেটআপটি দুর্দান্ত।

  • রিয়ারে: 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স।
  • সামনে: সেলফির জন্য থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা।

বিশেষ ফিচার: এতে আছে ‘AI ক্রিয়েটিভ মোড’ এবং বিশেষ ‘স্ট্রিট ফটোগ্রাফি’ মোড, যা সাধারণ ছবিকেও পেশাদার লুক দেবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :