6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6200mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Vivo এর নতুন স্মার্টফোন

ভিভো সম্প্রতি Vivo X200T লঞ্চ করেছিল, যা এখন বর্তমানে দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। আসলে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো এক্স200টি ফোনটি Flipkart সাইটে একমুঠো ডিসকাউন্টের সাথে পাওয়া যাচ্ছে। ভিভো এক্স200টি ফোনে রয়েছে 50MP মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এটি MediaTek Dimensity 9400+ প্রসেসর, সাথে 6200mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া। আসুন জেনে নেওয়া যাক ভিভো এক্স200টি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে এবং ফিচারগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

ভারতে Vivo X200T ফোনের দাম কত ও অফার

দামের কথা বললে, ভিভো এক্স200টি ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 59,999 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে ফ্লিপকার্ট Axis Credit Card পেমেন্টে 6800 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। যার পরে ফোনের দাম কমে 53,199 টাকা হয় যাবে।

আরও পড়ুন: পুরো বছর সস্তায় সিম থাকবে এক্টিভ, Jio দিচ্ছে একটিই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সাথে JioHotstar

গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 24,700 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

Vivo X200T gets a big price discount on Flipkart Deal check Price specs

ভিভো এক্স200টি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ভিভো এক্স200টি ফোনে রয়েছে 6.67-ইঞ্চির Color Master AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1260×2800 পিক্সেল; পাশাপাশি এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস-এর পিক ব্রাইটনেস। এই ফোনটি MediaTek Dimensity 9400+ চিপসেটে কাজ করে। এই স্মার্টফোনটি Origin OS 6-এ চলে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি। কোম্পানি এই ফোনে 5 বছরের OS আপডেট এবং 7 বছরের নিরাপত্তা আপডেট দেওয়ার দাবি করেছে।

ক্যামেরা সেটআপের দিক থেকে, ভিভো এক্স200টি-এর পেছনের অংশে একটি 50-মেগাপিক্সেল সুপার টেলিফটো ক্যামেরা, একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 50-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপারচার-সহ একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: এখন পর্যন্ত সবচেয়ে বড় ডিসকাউন্ট Samsung Galaxy S25 Ultra ফোনে, সোজা 35000 টাকার ছাড়

পাওয়ার দিতে এতে 6200mAh এর একটি ব্যাটারি রয়েছে, যা 90 ওয়াটের ওয়্যারড এবং 40 ওয়াটের ওয়্যারলেস দুটি ধরনের চার্জিং সুবিধাই সাপোর্ট করে। ছাড়া ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং একটি USB Type-C পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :