Vivo T3 Ultra 5G ফোনের ভারতীয় লঞ্চ তারিখ নিশ্চিত হয়ে গেছে। কোম্পানির মাইক্রোসাইটে নিশ্চিত হয়েছে যে আপকামিং ভিভো টি3 আল্ট্রা 5জি ফোনে 80W ফাস্ট চার্জিং, 5500mAh ব্যাটারি, 3D কার্ভড AMOLED ডিসপ্লে মতো ফিচার থাকবে। নতুন ভিভো টি3 আল্ট্রা 5জি ফোনটি আগামী 12 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে। শুধু তাই নয়, লঞ্চের আগেই ভিভো ফোনের দাম লিক হয়ে গেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং ফোনের দাম, স্পেসিফিকেশন কেমন হবে।
Survey
✅ Thank you for completing the survey!
Vivo T3 Ultra 5G ভারতে লঞ্চ কবে হবে
ভিভো নতুন টিজারে নিশ্চিত করেছে যে নতুন ভিভো টি3 আল্ট্রা ফোনটি 12 সেপ্টেম্বর দুপুর 12টা লঞ্চ করা হবে। ফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং কোম্পানির ওয়েবসাইট থেকে বিক্রি হবে। লঞ্চের আগেই মাইক্রোসাইট থেকে আপকামিং ভিভো ফোনের প্রায় সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন নিশ্চিত হয়েছে।
টিপস্টার যোগেশ বরার অনুযায়ী, ভিভো টি3 আল্ট্রা সবচেয়ে প্রিমিয়াম টি সিরিজ ফোন হতে পারে। আপকামিং ভিভো টি3 আল্ট্রা ফোনের দাম 30,000 টাকা থেকে 35,000 টাকার মধ্যে হবে বলে জানা গেছে।
ভিভো টি3 আল্ট্রা ফোনে স্পেসিফিকেশন কী থাকবে
ডিসপ্লে: ভিভো টি3 আল্ট্রা ফোনে 6.78-ইঞ্চি বড় 3D কার্ভড 1.5K AMOLED ডিসপ্লে থাকবে।
প্রসেসর: প্রেসিংয়ের জন্য ভিভো ফোনে MediaTek Dimensity 9200+ চিপসেট দেওয়া হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে আপকামিং ভিভো টি3 আল্ট্রা ফোনের পিছনে 50MP Sony IMX 921 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রাওয়াইড সেন্সর দেওয়া হবে। সেলফি তোলার জন্য এতে 50MP গ্রুপ সেলফি ক্যামেরা হবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5500mAh ব্যাটারি পাওয়া যাবে। এটি চার্জ করতে এতে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile