200MP ক্যামেরা সহ Samsung এর আল্ট্রা 5G স্মার্টফোনে সবচেয়ে বড় ছাড়, সোজা 30 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ

Samsung Galaxy S25 Ultra ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে কম দামে কেনার সুবর্ণ সুযোগ রয়েছে। আসলে Amazon Great Summer Sale 2026 চলছে যেখানে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি দেদার ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি কোম্পানির জনপ্রিয় ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট যা গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। আপনিও যদি এই ফোনটি কেনার কথা ভাবছেন তবে এটাই দারুন সুযোগ। স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি ভারতে এখন পর্যন্ত সবচেয়ে কম দামে লিস্ট করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক অ্যামাজন সেলে কত টাকা সস্তায় কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি।

Amazon সেলে Samsung Galaxy S25 Ultra ফোনের দাম কত

দামের কথা বললে, অ্যামাজন গ্রেট সামার সেল চলাকালীন গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি সাধারণত 1,29,999 টাকা দামে লিস্ট করা হয়, এই দামে ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেল আসে। কিন্তু অ্যামাজন গ্রেট সামার সেলে ফোনটি 23 শতাংশ ছাড়ের সাথে লিস্ট করা হয়। ছাড়ে পর ফোনের দাম কমে 99,999 হয় গেছে। যার মানে ফোনে সোজা সোজা 30 হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: World technology day 2026: বিশ্ব প্রযুক্তি দিবস আজ, AI বিপ্লব থেকে 6জি-র ছোঁয়া, গত কয়েক বছরে কতটা বদলে গেল আমাদের জীবন

তাছাড়া, এই ফোনের ওপর বিশেষ কিছু ব্যাংক অফারও পাওয়া যাচ্ছে; যার আওতায় HDFC ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা 3500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনে মোট 33,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই অফারগুলোর পর, ফোনের দাম কমে প্রায় 96,499 টাকায় এসে দাঁড়ায়।

স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে রয়েছে 6.9 ইঞ্চির Dynamic AMOLED 2X ডিসপ্লে। ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 2600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। এই ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে। অপারেটিং সিস্টাম হিসেবে এই স্মার্টফোন Android 15 ভিত্তিক One UI 7 এ কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের রিয়ারে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে একটি 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, UWB, GPS এবং একটি USB Type-C পোর্ট।

আরও পড়ুন: 8000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Realme এর 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :