6000mAh ব্যাটারির Samsung Galaxy F22 ফোনের আজ প্রথম সেল, লঞ্চ অফারে রয়েছে হাজার সুবিধা

HIGHLIGHTS

Flipkart-এ আজ থেকে স্যামসাং গ্যালাক্সি F22 ফোনের বিক্রি শুরু হবে

Samsung Galaxy F22 ফোনের দাম 12,499 টাকা রাখা হয়েছে

6000mAh ব্যাটারি যা 25W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে Samsung Galaxy F22 ফোন

6000mAh ব্যাটারির Samsung Galaxy F22 ফোনের আজ প্রথম সেল, লঞ্চ অফারে রয়েছে হাজার সুবিধা

Samsung গত সপ্তাহে দেশে F-Series এর নতুন স্মার্টফোন Samsung Galaxy F22 লঞ্চ করেছে। ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে আজ থেকে স্যামসাং গ্যালাক্সি F22 ফোনের বিক্রি শুরু হবে। দক্ষিণ কোরিয়ার সংস্থার এই বাজেট হ্যান্ডসেট 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ সহ বাজারে আনা হয়। Flipkart থেকে ফোন কেনার সময় অনেক ধরণের অফারও নেওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক Samsung Galaxy F22 এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

SAMSUNG GALAXY F22 এর দাম এবং লঞ্চ অফার

Samsung Galaxy F22 ফোনের দাম 12,499 টাকা রাখা হয়েছে। এই দামে আপনি পাবেন ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশন কেনা যাবে। পাশাপাশিই 6GB RAM এর সাথে 128GB স্টোরেজের দাম 14,499 টাকা রাখা হয়েছে। ফোনটি ডেনিম ব্লু এবং ডেনিম ব্ল্যাক রঙে কেনা যাবে। ফোনের বিক্রি হবে 13 জুলাই থেকে দুপুর 12 টায় ফ্লিপকার্টে করা হবে। লঞ্চ অফারের আওতায় প্রিপেইড পেমেন্টে এক হাজার টাকার ছাড় থাকবে।

লঞ্চ অফারের আওতায় স্যামসাং এর এই ফোনটি ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 1 হাজার টাকার ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এই অফার শুধু 19 জুলাই পর্যন্ত থাকবে। এছাড়াও এক্সিস ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহারকারীরা পাবেন 10 শতাংশ ছাড়। ফ্লিপকার্ট অ্যাকসিস ব্যাংক ক্রেডিট কার্ডের সাহায্যে হ্যান্ডসেট কেনার ক্ষেত্রেও 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক দেওয়া হচ্ছে।

SAMSUNG GALAXY F22 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy F22 অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক One UI 3.1। এতে 6.4-ইঞ্চি HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 700×1600 পিক্সেলের। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। ফোনে মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর রয়েছে। 6GB RAM সহ 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে, যা মেমোরি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

SAMSUNG GALAXY F22 ক্যামেরা

এতে 4টি রিয়ার ক্যামেরা রয়েছে যার প্রাথমিক লেন্স 48 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্স 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল, তৃতীয় লেন্স 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং চতুর্থ লেন্স 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফির জন্য ফোনে 8-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

SAMSUNG GALAXY F22 এর ব্যাটারি

Samsung Galaxy F22 ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি যা 25W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তবে বক্সের সাথে 15W এর চার্জার দেওয়া। কানেক্টিভিটির জন্য 4G LTE, ব্লুটুথ V5, NFC মতো ফিচার্স দেওয়া। ফোনে সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনের ওজন 203 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo