আপনি যদি নতুন বছরে একটি নতুন ফোন কিনতে চান, তবে আপনার জন্য রয়েছে একটি দারুন সুযোগ। এই সুযোগ দিচ্ছে স্মার্টফোন সংস্থা Xiaomi। সংস্থা তার জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 9 Pro ফোনে 3000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ 3000 টাকার ছাড়ে কেনার সুযোগ দিচ্ছে Xiaomi। দাম কমানোর পরে, Xiaomi-র অনলাইন স্টোর Mi.com সাইটে ফোনের 4GB র্যাম+64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি 16,999 টাকা থেকে কমে 13,999 টাকা রাখা হয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
Redmi Note 9 Pro ফোনের দাম এবং অফার
রেডমি নোট 9 প্রো ফোনটি ছাড়ের পর 13,999 টাকায় বিক্রি করা হবে। পাশাপাশি সংস্থার অনলাইন স্টোর Mi.com এ ফোনের উপর কিছু আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে। Amazon India তে এই ফোনটি 13,999 টাকায় লিস্ট করা হয়েছে। Amazon India থেকে এক্সচেঞ্জ অফারে নতুন ফোনটি কিনলে আপনি পাবেন 12,050 টাকা পর্যন্ত সুবিধা।
Redmi Note 9 Pro স্পেসিফিকেশন
রেডমি নোট ৯ প্রো ফোনে ৬.৬৭ ইঞ্চি এফএচডি প্লাস ডিস্প্লে রয়েছে। ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি টিপসেট, ৬জিবি এলপিডিডিআর 4এক্স র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়া Redmi Note 9 Pro ফোনটি ডুয়াল সিম কার্ড স্লট এর সঙ্গে এসছে। আর ফোনে চলবে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন।
এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।
আমাদের নতুন ইনস্টাগ্রাম পেজ সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন