কম দামে দুর্দান্ত 5G ফোন বাজারে নিয়ে হাজির Xiaomi, নতুন Redmi Note 9 সিরিজে থাকছে চোখ ধাঁধানো ফিচার

HIGHLIGHTS

Redmi Note 9 series-এ তিনটি ফোন হল Redmi Note 9 4G, Redmi Note 9 5G এবং Redmi Note 9 Pro 5G

Redmi Note 9 4G ফোনে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চির LCD ডিসপ্লে। সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যা এড্রেনো 610 GPU

Redmi Note 9 Pro 5G ফোনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাশাপাশি 108 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর সহ 4 রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে

কম দামে দুর্দান্ত 5G ফোন বাজারে নিয়ে হাজির Xiaomi, নতুন Redmi Note 9 সিরিজে থাকছে চোখ ধাঁধানো ফিচার

Xiaomi অবশেষে তার তিনটি নতুন ফোন Redmi Note 9 Series -এ লঞ্চ করেছে। এই তিনটি ফোন হল  Redmi Note 9 4G, Redmi Note 9 5G এবং Redmi Note 9 Pro 5G। এর মধ্যে দুটি 5G স্মার্টফোন এবং একটি 4G সাপোর্টেড। তবে ভারত সমেত অন্যান্য দেশে এই তিনটি ফোন কবে লঞ্চ করা হবে তা নিয়ে কোনও তথ্য জানায়েনি সংস্থা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 9 series এর দাম

Redmi Note 9 4G ফোনের দাম সম্পর্কে যদি বলি তবে ফোনের 4GB RAM ও 128GB স্টোরেজ মডেলের দাম 999 ইউয়ান যা ভারতীয় মূল্যে 11,220 টাকা। পাশাপাশি 6GB RAM ও 128GB স্টোরেজের দাম 1099 ইউয়ান যা ভারতীয় মূল্যে প্রায় 12,340 টাকা। এছাড়া এই ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজের দাম 1299 ইউয়ান যা ভারতীয় দামে প্রায় 14,560 টাকা। আবার ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 1499 ইউয়ান অর্থাৎ 16,830 টাকা।

Redmi Note 9 5G মডেলের দাম শুরু 1299 ইউয়ান অর্থাৎ 14,590 টাকা থেকে শুরু। এই দামে ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া 8GB RAM ও 128GB স্টোরেজের দাম 1499 ইউয়ান যা ভারতীয় দামে 16,840 টাকা। পাশাপাশি এই ফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 1699 ইউয়ান যা ভারতীয় মূল্যে 19,000 টাকা।

Redmi Note 9 Pro 5G স্মার্টফোনও তিনটি অপশনে পাওয়া যাবে। ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজের দাম 1599 ইউয়ান অর্থাৎ ভারতে প্রায় 17,960 টাকা হবে। এর 8GB RAM ও 128GB স্টোরেজের দাম 1799 ইউয়ান যা ভারতীয় মূল্যে প্রায় 20,210 টাকা। আবার ফোনটির 8GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 1999 ইউয়ান যা ভারতীয় দামে প্রায় 22,450 টাকা।

Redmi Note 9 4G স্পেসিফিকেশনস

redmi note 9 4G-launch

রেডমি নোট ৯ ৪জি ফোনে দেওয়া হয়েছে  6.53 ইঞ্চির LCD ডিসপ্লে। সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যা এড্রেনো 610 GPU। এই ফোনে কাজ করে Android 10 অপারেটিং সিস্টেম এবং MIUI 12 কাস্টম স্কিন। ফোনে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 48MP। এছাড়াও Redmi Note 9 4G স্মার্টফোনে রয়েছে একটি 120 ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় একটি ডেপথ্ সেন্সর। সাথে ফোনে পাওয়ার দেওয়ার জন্য় রয়েছে 6000mAh-এর ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 9 5G স্পেসিফিকেশনস

redmi note 9 5G-launch

Redmi Note 9 5G, রেডমির সবচেয়ে সস্তা ৫জি ফোন, ফিচার সম্পর্কে কথা বললে সংস্থাটি মিডিয়াটেক ডাইমেনসিটি 800U প্রসেসরের মাধ্যমে এটি লঞ্চ করা হয়েছে। এটিতে 6.53-ইঞ্চি ফুল এইচডি + আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন 1080×2340 পিক্সেল। এই ফোনে একটি 13-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাশাপাশি 48-মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এতে 8-মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 9 Pro 5G স্পেসিফিকেশনস

redmi note 9 pro 5G-launch

রেডমির এই দুর্দান্ত ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 750 জি প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছে। এই ফোনে একটি 6.67-ইঞ্চি ফুল এইচডি + আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রেজোলিউশন 1080×2400 পিক্সেল। Redmi Note 9 Pro 5G এর ক্যামেরাটি অত্যন্ত শক্তিশালী। এই ফোনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাশাপাশি 108 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর সহ কোয়াড অর্থাৎ 4 রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল শ্যুটার পাশাপাশি একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। রেডমি নোট ৯ প্রো 5 জি তে 4820mAh ব্যাটারি রয়েছে 33W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo