50MP ক্যামেরা এবং 5800mAh ব্যাটারি সহ নতুন Redmi Note 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, দাম 20 হাজার থেকে শুরু
Redmi Note 15 SE 5G স্মার্টফোনের আজ অর্থাৎ 7 এপ্রিল প্রথম সেল শুরু হতে চলেছে। আপনি যদি 25000 টাকার কম দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আজ থাকছে সুযোগ। রেডমি নোট 15 এসই 5জি ফোনটি 19,999 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ হয়েছে। রেডমি নোট 15 এসই ফোনে রয়েছে 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশ রেট, 5800mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি নোট 15 এসই ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে।
Surveyভারতে Redmi Note 15 SE 5G ফোনের দাম কত
দামের কথা বললে, রেডমি নোট 15 এসই ফোনের 6GB/128GB ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা, 8GB/128GB ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা এবং 8GB/256GB ভ্যারিয়েন্টের দাম 23,999 টাকা রাখা হয়েছে। রেডমি নোট 15 এসই ফোনটি আজ 7 এপ্রিল দুপুর 12টায় Flipkart থেকে কেনা যাবে।
আরও পড়ুন: 9000mAh বিশাল ব্যাটারি সহ ভারতে আজ এন্ট্রি করবে OnePlus এর নতুন বাজেট স্মার্টফোন
The #REDMINote15SpecialEdition is built to thrive where others falter.
— Redmi India (@RedmiIndia) April 6, 2026
With an IP66 rating and Military-Grade toughness, #TheBolderNote is ready for whatever your world throws at it.
Sale Starts Tomorrow.
Know More: https://t.co/tMncwMNcBv#FasterBolderSimplyBetter pic.twitter.com/E98LI0mEpm
গ্রাহকরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি কিনবেন, তারা ICICI ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড EMI পেমেন্টে ক্ষেত্রে 2000 টাকা ছাড়ের সুবিধা পাবেন।
অন্যদিকে, আপনি যদি ফ্লিপকার্ট থেকে এই ফোনটি কেনেন, তবে ICICI Bank-এর কার্ড ছাড়াও HDFC Bank, SBI কিংবা Flipkart Axis Bank-এর কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পাওয়া যাবে। Carbon Black, Frosted White এবং Crimson Reserve (Red)—এই তিনটি রঙের বিকল্পে আনা হয়েছে রেডমি ফোনটি। এই ফোনের প্রতিযোগিতা Vivo T5x 5G এবং Motorola Edge 60 Fusion 5G-এর মতো মডেলগুলোর সাথে হবে।
রেডমি নোট 15 এসই 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
এবার এক নজরে দেখে নেওয়া যাক রেডমি নোট 15 এসই ফোনের ফিচার কী। ডিসপ্লের কথা বললে, এতে 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে রেডমি নোট 15 এসই 5জি ফোনে অফার করা হয়েছে 4nm ভিত্তিক Snapdragon 6 Gen 3 অক্টা-কোর চিপসেট।
ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি নোট 15 এসই 5জি ফোনে থাকছে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং সেলফি তোলার জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
আরও পড়ুন: WhatsApp আনছে নতুন ফিচার, ভিড়ভাড় এলাকায় শোনা যাবে পরিষ্কার এবং স্পষ্ট আওয়াজ
কোম্পানি জানিয়েছে যে এই ফোনটি জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP65 এবং IP66 রেটিং সহ আসে।
পাওয়ার দিতে রেডমি নোট 15 এসই 5জি ফোনে পাওয়া যাবে 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ 5800mAh ব্যাটারি।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile