Redmi 9 Power স্মার্টফোনের আজ দুপুর 12টায় প্রথম সেল, রয়েছে 6000mAh ব্যাটারি, জানুন দাম কত

HIGHLIGHTS

Redmi 9 Power এর 4GB র‌্যাম এবং 64GB ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়্যান্ট দাম ভারতে 10,999 টাকা

Redmi 9 Power ফোনে 6.53 ইঞ্চি ফুল HD+ ডট ড্রপ স্ক্রিন রয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 19.5: 9

Redmi 9 Power ফোন সংস্থার Redmi Note 4G ফোনের রিব্র্যান্ড ভার্সন। তবে ক্যামেরা, র‌্যাম এবং স্টোরেজের মধ্যে পার্থক্য রয়েছে এই দুটি ফোনে

Redmi 9 Power স্মার্টফোনের আজ দুপুর 12টায় প্রথম সেল, রয়েছে 6000mAh ব্যাটারি, জানুন দাম কত

Xiaomi-র জনপ্রিয় ব্র্যান্ড রেডমির পাওয়ারফুল এবং দুর্দান্ত ফিচারযুক্ত স্মার্টফোন Redmi 9 Power আজ 22 ডিসেম্বর দুপুর 12টায় অ্যামাজনে প্রথমবার বিক্রি করা হবে। সম্প্রতি এই দুদার্ন্ত ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছিল, যার 4GB র‌্যাম এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 10,999 টাকা এবং 4GB র‌্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 11,999 টাকা। আপনি যদি 6,000mAh এর দুর্ধর্ষ ব্যাটারির Redmi 9 Power কিনতে চান তবে আজ দুপুর 12 টায় Amazon-এ প্রথম সেলের সুযোগ হাতছাড়া করবেন না। 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 9 Power স্পেসিফিকেশন

Redmi 9 Power ফোনে 6.53 ইঞ্চি ফুল HD+ ডট ড্রপ স্ক্রিন রয়েছে। স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও 19.5: 9। সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 দেওয়া হয়েছে। হ্যান্ডসেটে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, অ্যাড্রেনো 610 জিপিইউ রয়েছে। ফোনে 64GB এবং 128GB ইনবিল্ট স্টোরেজের সাথে আসে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজটি 512 GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। ডুয়াল-সিমের রেডমি 9 পাওয়ারটি অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক MIUI 12 এ চলে।

Redmi 9 Power-এ 48 মেগাপিক্সেল প্রাথমিক, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। Redmi Note 4G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল। এই রেডমি ফোনের সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফেস আনলক সপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য, 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/ এ-জিপিএস, ইনফ্রারেড ব্লাস্টার, ইউএসবি টাইপ-সি এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে রেডমি 9 পাওয়ারে। ফোন স্টেরিও স্পিকারের সাথে আসে যা হাই-রেজোলিউশনের অডিও সাটিফাইড হচ্ছে। শাওমি তার নতুন রেডমি 9 পাওয়ারে এজ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। ফোনটি অ্যাক্সিলোমিটার, পরিবেষ্টনের আলো, চৌম্বকীয় এবং প্রক্সিমিটি সেন্সর সহ আসে। হ্যান্ডসেটটিতে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18 ওয়াটের ফাস্ট চার্জিংকে সপোর্ট করে।

রেডমি 9 পাওয়ার রিভার্স ওয়্যার্ড চার্জিং সপোর্ট করে এবং ইনহেস্ড লাইফস্প্যান ব্যাটারি (ELB) প্রযুক্তি রয়েছে। এই হ্যান্ডসেটটির ডাইমেন্শন 162.3×77.3×9.6 মিলিমিটার এবং ওজন 198 গ্রাম।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo