Realme P4 Lite
আপনি যদি বেশ কিছুদিন ধরে একটি নতুন 5G ফোন কেনার কথা ভেবে থাকেন এবং আপনার বাজেট যদি 15000 টাকার আশেপাশে হয়, তবে Realme P4 Lite 5G আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। বিভিন্ন ব্যাঙ্ক অফারের মাধ্যমে এর দাম আরও কমিয়ে আনা সম্ভব। এই ফোনে রয়েছে 7000mAh-এর ব্যাটারি, 6.8-ইঞ্চির ডিসপ্লে এবং মিডিয়াটেক (MediaTek) প্রসেসরের মতো ফিচার রয়েছে। অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানার আগে চলুন রিয়েলমি পি4 লাইট ফোনের অফারটি দেখে নেওয়া যাক…
সাধারণত রিয়েলমি পি4 লাইট 5জি ফোনের দাম 28,999 টাকা থেকে শুরু হলেও, বর্তমানে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এটি মাত্র 15,499 টাকায় কেনা যাচ্ছে। এছাড়া, একটি বিশেষ ব্যাঙ্ক অফারও রয়েছে যার ফলে ফোনের দাম 15000 টাকার নিচে নেমে আসে। Flipkart Axis Bank অথবা Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনি 775 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
ব্যাঙ্ক অফারের সাথে ফোনের দাম কমে মাত্র 14,724 টাকা হয় যাবে। এছাড়া, এতে একটি বিশেষ এক্সচেঞ্জ অফারও রয়েছে, যার মাধ্যমে আপনি 13,450 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
ফিচারের কথা বললে, রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে রয়েছে 6.8 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত, ফলে বাইরের আলোতেও এতে সবকিছু স্পষ্টভাবে দেখা যায়। এটি একটি সস্তা দামের স্মার্টফোন, যা প্রতিদিনের ব্যবহারের জন্য চমৎকার ব্যাটারি লাইফ ও শক্তিশালী পারফরম্যান্স অফার করে।
পাওয়ার দিতে রিয়েলমি পি4 লাইট 5জি ফোনে রয়েছে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি, যা একটানা কয়েক দিন পর্যন্ত চলবে। এছাড়া এতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে যা স্মুদ স্ক্রলিংয়ের অভিজ্ঞতা দেয় এবং এতে যুক্ত করা হয়েছে MIL-STD-810H মিলিটারি-গ্রেড ‘আর্মারশেল’ (ArmorShell) সুরক্ষা ব্যবস্থা।
ফটোগ্রাফির জন্য ফোনে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। পাশাপাশি এতে নাইট মোড এবং 1080p ভিডিও রেকর্ডিংয়ের মতো সুবিধাও রয়েছে।