Realme ভারতে একটি নতুন Narzo স্মার্টফোন লঞ্চ করার ঘোষনা করেছে। কোম্পানির আপকামিং নতুন বাজেট ফোনটি Realme Narzo N61 হবে। রিয়েলমি 13 প্রো সিরিজের ভারতে এন্ট্রি করার ঠিক এক দিন আগে এই সস্তা ফোন বাজারে আসবে। লঞ্চ তারিখের ঘোষনা সহ, রিয়েলমি নারজো এন61 ফোনের ডিজাইন এবং কিছু ফিচার প্রকাশ করেছে।
Survey
✅ Thank you for completing the survey!
Realme Narzo N61 ভারতে এই দিন হবে লঞ্চ
রিয়েলমি নারজো এন61 ভারতে 29 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। টিজার ছবিতে রিয়েলমির আপকামিং ফোনটি হাল্কা নীল রঙের ব্যাক প্যানেল সহ দেখা গেছে। ফোনের ডিজাইনে প্রিমিয়াম লুক প্রকাশ হয়। ফোনের পিছনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
রিয়েলমি নারজো এন61 ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে ফোনটি IP54 রেটিং দেওয়া। এতে রেনওয়ার্টার স্মার্ট টাচ ফিচারও রয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা ভেজা ডিসপ্লেতে ফোন রিসপনসিভ থাকবে। যার মানে ফোনটি ভেজা হাতেও কাজ করবে।
নারজো এন61 ফোনে আর্মরশেল প্রোটেকশন থাকবে। এছা়ড়া ফোনে চার বছর পর্যন্ত আপডেট দেওয়া হবে তবে জানা নেই যে এটি Android আপডেট হবে বা সিকিউরিটি আপডেট।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile