8000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Realme এর 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন

HIGHLIGHTS

রিয়েলমি গত বছর ভারতীয় বাজারে Realme Narzo 80 Pro 5G ফোনটি লঞ্চ করেছিল

এখন রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোনটি অফারের সাথে 15000 টাকার কম দামে কিনতে পারবেন

নারজো 80 প্রো 5জি ফোনে পাওয়ার দিতে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি

রিয়েলমি গত বছর ভারতীয় বাজারে Realme Narzo 80 Pro 5G ফোনটি লঞ্চ করেছিল। এখন রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি রিয়েলমি নারজো 80 প্রো 5জি ফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। ই-কমার্স সাইট Flipkart সাইটে রিয়েলমি নারজো 80 প্রো ফোনটি সমস্ত অফারের সাথে 15000 টাকার কম দামে কিনতে পারবেন। এতে কোম্পানি ছাড়ের পাশাপাশি, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো 80 প্রো ফোনের নতুন দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

ভারতে Realme Narzo 80 Pro 5G ফোনের ডিল প্রাইস কত এবং অফার কী

দামের কথা বললে, রিয়েলমি নারজো 80 প্রো ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি 16,996 টাকা দামে লিস্ট করা হয়েছে। তবে এটি 23,999 টাকা দামে আনা হয়েছিল, যার মানে ফ্লিপকার্ট এই ফোনে 7,003 টাকার ছাড় দিচ্ছে।

শুধু তাই নয়, কোম্পানি এতে Flipkart Axis Bank Credit Card পেমেন্টে 1325 টাকার ছাড় অফার করছে যার পরে ফোনের দাম আরও কমে 15000 টাকার কাছাকাছি হয় যাবে।

আরও পড়ুন: অফিসের ইমেল লেখা থেকে, প্রেজেন্টেশন বানানো পর্যন্ত, এই 5টি AI Tools কাজ করবে চটজলদি

এছাড়াও, এক্সচেঞ্জ অফার-এর আওতায় আপনার পুরনো বা বর্তমান ফোনটি বদলে দিয়ে আপনি ফোনের দাম আরও 7,150 টাকা পর্যন্ত কমিয়ে নিতে পারবেন। তবে, এক্সচেঞ্জ অফারে কতটুকু সুবিধা পাওয়া যাবে, তা নির্ভর করে আপনি যে ফোনটি বদলে দিচ্ছেন তার বর্তমান অবস্থা এবং মডেলের ওপর। বর্তমানে ফোনটি এর আসল দাম থেকে প্রায় 8000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে।

রিয়েলমি নারজো 80 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 80 প্রো ফোনে রয়েছে 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 800 নিট পর্যন্ত পাওয়া যাবে। ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরে কাজ করে। এটি Realme UI 6-এ চলে, যা Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি।

ক্যামেরার সেটআপের কথা বলতে গেলে, নারজো 80 প্রো ফোনের পেছনের প্যানেলে OIS সাপোর্ট সহ 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য ডিভাইসে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পেয়ার করা হয়েছে।

নারজো 80 প্রো 5জি ফোনে পাওয়ার দিতে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি, যা 80W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া। ডিভাইসটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ আসে যা জল এবং ধুল থেকে ফোনকে সুরক্ষিত রাখবে।

আরও পড়ুন: অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন LED Smart TV, মাত্র 5499 টাকা থেকে দাম শুরু

কানেক্টিভিটির বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, 4G, Wi-Fi 6, GPS, Bluetooth 5.4 এবং একটি USB Type-C পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :