বিশাল 9000mAh ব্যাটারি সহ POCO X8 Pro Max এবং 6500mAh ব্যাটারি সহ POCO X8 Pro ভারতে লঞ্চ, জানুন দাম কত
পোকো ভারতে তার দুটি নতুন POCO X8 Pro Series লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় POCO X8 Pro এবং POCO X8 Pro Max আনা হয়
পোকো এক্স8 প্রো ফোনের দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে
ভারতে পোকো এক্স8 প্রো ম্যাক্স 5জি ফোনের দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে
পোকো ভারতে তার দুটি নতুন POCO X8 Pro Series লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় POCO X8 Pro এবং POCO X8 Pro Max আনা হয়। এই সিরিজের সবচেয়ে বিশেষ জিনিস হল 9000mAh ব্যাটারি সহ আসা পোকো এক্স8 প্রো ম্যাক্স ফোনটি। দুটি স্মার্টফোনেই 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া। এছাড়া দুটি পোকো এক্স8 প্রো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। আসুন পোকো এক্স8 প্রো এবং পোকো এক্স8 প্রো ম্যাক্স ফোনের ভারতীয় দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে সমস্ত কিছু।
Surveyভারতে POCO X8 Pro ফোনের দাম কত
দামের কথা বললে, পোকো এক্স8 প্রো ফোনের দাম শুরু হচ্ছে 29,999 টাকা থেকে। এই দামে ফোনের 8GB RAM+256GB স্টোরেজ কেনা যাবে। এছাড়া টপ-অফ-দ্য-লাইন 12GB RAM+256G মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছে।
ভারতে POCO X8 Pro Max ফোনের দাম কত এবং অফার
অন্যদিকে, ভারতে পোকো এক্স8 প্রো ম্যাক্স 5জি ফোনের দাম শুরু হচ্ছে 39,999 টাকা থেকে। এই দামে ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের। সবশেষে, হাই কনফিগারেশন বা টপ-এন্ড ভেরিয়েন্টটি 12GB RAM এবং 512GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 43,999 টাকা। তবে বলে দি যে, এই দামগুলি ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ইন্ট্রোডাক্ট্ররি অফারগুলির সাথে রয়েছে। এটি HDFC Bank, ICICI Bank এবং SBI-এর কার্ড পেমেন্টে পাওয়া যাবে।
এই নতুন ফোনগুলো ভারতে 23 মার্চ দুপুর 12টা (IST) থেকে Flipkart থেকে বিক্রি করা হবে। পোকো এক্স8 প্রো 5জি ফোনটি কালো, সবুজ এবং সাদা তিনটি রঙে পাওয়া যাবে। অন্যদিকে পোকো এক্স8 প্রো ম্যাক্স 5জি ফোনটি কালো, নীল এবং সাদা এই তিনটি শেডে বাজারে আসছে।
পোকো এক্স8 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের কথা বললে, পোকো এক্স8 প্রো ফোনে রয়েছে 6.59-ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজোলিউশন 2756 × 1268 পিক্সেল এবং এতে HDR10+ সাপোর্ট সুবিধা রয়েছে। ফোনের ডিসপ্লেতে 30Hz থেকে 120Hz পর্যন্ত এডাপ্টিভ রিফ্রেশ রেট সুবিধা পাওয়া যায়। স্ক্রিনে পিক ব্রাইটনেস 3500 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে এবং এটি Corning Gorilla Glass 7i-এর সুরক্ষা দেওয়া। পারফরম্যান্সের ক্ষেত্রে, ডিভাইসটি MediaTek Dimensity 8500-Ultra (4nm) প্রসেসরে কাজ করে যার সাথে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ পেয়ার করা।
ক্যামেরার কথায় আসলে, এতে 50 মেগাপিক্সেলের Sony IMX882 আল্ট্রা-ওয়াইড ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি লেন্স রয়েছে; অন্যদিকে ফোনের সামনের অংশে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। পেছনের ক্যামেরা 60fps স্পিডে 4K ভিডিও রেকর্ডিং করতে পারে, আর সামনের ক্যামেরাটি 60fps স্পিডে 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। ব্যাটারির ক্ষেত্রে, এতে রয়েছে বিশাল 6500mAh ব্যাটারি ইউনিট, যা 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সুবিধা সহ আসে। সফটওয়্যারের দিক থেকে, ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি HyperOS 3.0-এ চলে; এর সাথে 4 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করে।
পোকো এক্স8 প্রো ম্যাক্স ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
এবার আসা যাক এর হাই-এন্ড মডেল পোকো এক্স8 প্রো ম্যাক্স ফোনে। এতে রয়েছে 6.83-ইঞ্চির একটি ডিসপ্লে, যার রেজোলিউশন 2772 × 1280 পিক্সেল। এই ডিসপ্লেটিও HDR10+ সাপোর্ট করে এবং এতে 120Hz-এর এডাপ্টিভ রিফ্রেশ রেট সুবিধা রয়েছে। এটিও পিক 3500 নিটস ব্রাইটনেস অফার করে এবং এতেও Corning Gorilla Glass 7i-এর সুরক্ষা ব্যবস্থা রয়েছে। পারফরম্যান্সের জন্য, এতে MediaTek Dimensity 9500s (3nm) চিপসেট ব্যবহার করা হয়েছে যার সাথে পেয়ার করা LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ।
পোকো এক্স8 প্রো ম্যাক্স-এর ক্যামেরা সেটআপে Light Fusion 600 সেন্সর সহ 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং এর পাশাপাশি একটি 8MP সেকেন্ডারি লেন্স রয়েছে। সামনের ক্যামেরায় একই 20MP সেন্সর ব্যবহার করা হয়েছে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এর সামনের ও পেছনের দুটি ক্যামেরাই ‘Pro’ মডেলের ক্যামেরার সমান। ব্যাটারির প্রসঙ্গে বলতে গেলে, ফোনে বিশাল ক্ষমতার 9000mAh ব্যাটারি রয়েছে, যা 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সুবিধা সাপোর্ট করে। সফটওয়্যারের ক্ষেত্রে, এটি Android 16-ভিত্তিক HyperOS 3.0-এ চলে এবং এতে 4টি OS আপডেটসহ 6 বছরের নিরাপত্তা আপডেট দেওয়ার দাবি করা হয়েছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile