5000 টাকা পর্যন্ত সস্তায় Oppo এর 7000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন, জানুন নতুন দাম কত
আপনি যদি বর্তমানে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart সাইটে চলছে দারুন ডিল। ওপ্পোর জনপ্রিয় স্মাটফোন OPPO K13 Turbo 5G দুর্দান্ত ফিচার সহ আসে, যা এখন দেদার ছাড়ে বিক্রি হচ্ছ। ফ্লিপকার্ট সাইটে ওপ্পো কে13 টার্বো 5জি ফোনটি 4000 টাকার বেশি ছাড়ে কেনা যাবে। গ্রাহকরা কোনো অফার ছাড়াই ওপ্পো কে13 টার্বো 5জি ফোনটি 25000 টাকার কম দামে কিনতে পারবেন। ফিচার হিসেবে ওপ্পো কে13 টার্বো 5জি ফোনটি 7000mAh ব্যাটারি সহ আসে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আসুন জেনে নেওয়া যাক ওপ্পো কে13 টার্বো 5জি ফোনের নতুন দাম কত, ডিল অফার কী, স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।
SurveyOPPO K13 Turbo 5G Flipkart Discount Offer
অফারের কথা বললে, ওপ্পো কে13 টার্বো 5জি ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে কম দামে কেনা যাবে। ফ্লিপকার্টে ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে। ওপ্পো কে13 টার্বো 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 27,999 টাকা দামে লঞ্চ হয়ছিল। তবে ফ্লিপকার্ট এটি 23,799 টাকা দামে লিস্ট করা। তবে ফোনের অফার এখানেই শেষ হচ্ছে না।
ওপ্পো কে13 টার্বো 5জি ব্যাঙ্ক অফার
ব্যাঙ্ক অফারের আওতায়, ওপ্পো কে13 টার্বো 5জি ফোনটি কিনলে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা ফ্লিপকার্ট Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে এতে 1190 টাকার ছাড়, ফ্লিপকার্ট SBI ক্রেডিট কার্ড পেমেন্ট 1190 টাকার ছাড় এবং Kotak ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে 22,609 পর্যন্ত হয় যাবে।
এক্সচেঞ্জ অফার
এই সমস্ত অফারের পর, গ্রাহকরা চাইলে তাদের পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। ফ্লিপকার্টে 18,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে পুরনো ফোনে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের ব্র্যান্ড, মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ওপ্পো কে13 টার্বো 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী
ফিচারের কথা বললে, ওপ্পো কে13 টার্বো 5জি ফোনে রয়েছে 6.8ইঞ্চির 1.5K ডিসপ্লে। ফোনে ফ্লেক্সিবাল স্ক্রিন পাওয়া যাবে। এতে 120Hz রিফ্রেশ রেট, 1600 নিট পিক ব্রাইটনেস এবং 240Hz এর টাচ স্যাম্পলিং রেট দেওয়া। প্রসেসর হিসেবে ওপ্পো কে13 টার্বো ফোনটি MediaTek Dimensity 8450 অক্টা-কোর চিপসেট সহ আসে যা 4nm প্রসেসে তৈরি। গ্রাফিক্সের জন্য এতে ARM Mali-G720 MC7 GPU পেয়ার করা হয়েছে। কোম্পানি ফোনে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করে।
ফোনের সবচেয়ে বিশেষ ফিচার হলো এর বিশাল 7000mAh ব্যাটারি। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 68 শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। এতে ‘বাইপাস চার্জিং’ সুবিধাও পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ওপ্পো কে13 টার্বো 5জি ফোনে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং এর সাথে পেয়ার করা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ধুলোবালি ও জলের ছিটে থেকে সুরক্ষিত রাখতে কোম্পানি ফোনে IP66/IP68/IP69 রেটিং অফার করেছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile