7020mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ OPPO লঞ্চ করল ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার

7020mAh ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা সহ OPPO লঞ্চ করল ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার
Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Oppo Find X9s ফোনের দাম কত

দামের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9এস ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 79,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলের দাম 89,999 টাকা। ওপ্পো ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: Midnight Grey, Lavender Sky এবং Sunset Orange।

বর্তমানে ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোর, Amazon ও Flipkart-এর মতো ই-কমার্স প্ল্যাটফর্ম এবং কিছু অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনের প্রি-বুকিং করা যাচ্ছে। ফোনের বিক্রি 28 মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে। লঞ্চ অফার হিসেবে, যেসব গ্রাহক 14 মে থেকে 27 মে-এর মধ্যে ডিভাইসটি প্রি-বুক করবেন, তারা একটি প্রিমিয়াম গিফট বক্স পাবেন।

আরও পড়ুন: সোজা 20000 টাকা সস্তা হয় গেল Google Pixel স্মার্টফোন, এখানে মিলছে সবচেয়ে বড় ডিল

ওপ্পো ফাইন্ড এক্স9এস ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9এস ফোনে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2760×1256 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 3840Hz আল্ট্রা-হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং 3600 নিটস পিক ব্রাইটনেস সুবিধা রয়েছে। ওপ্পো ফোনটি অক্টা-কোর Dimensity 9500s চিপসেটে কাজ করে, যার সাথে পেয়ার করা হয়েছে Immortalis G925 MC12 GPU।

এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 256GB / 512GB UFS 4.1 স্টোরেজ সুবিধা রয়েছে। এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি ColorOS 16-এ চলে। ডিভাইসে একটি ইন-ডিসপ্লে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে 7025mAh এর একটি ব্যাটারি রয়েছে, যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের দিক থেকে বলতে গেলে, ফাইন্ড এক্স9এস ফোনের রিয়ারে OIS সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও OIS সহ একটি 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান, প্রায় 3 মাস পর্যন্ত মিলবে আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা

ধুলো এবং জলের হাত থেকে সুরক্ষার জন্য ফোনে IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth 6.1, GPS এবং NFC।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile