OnePlus Nord CE 6 Lite sale in India today 12 May from Amazon check Price Specs sale offers
ওয়ানপ্লাস সম্প্রতি তাদের Nord Series এর দুটি নতুন 5G স্মার্টফোন OnePlus Nord CE 6 এবং OnePlus Nord CE 6 Lite লঞ্চ করেছে। আজ 12 মে এই সিরিজের ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট মডেলের প্রথম সেল শুরু হবে। কোম্পানি প্রায় দুই বছর পর তাদের এই লাইট মডেলকে আপগ্রেড করেছে। তবে নতুন নর্ড সিই 6 লাইট ফোনে একটি বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে এবং এমন একটি চিপসেট অফার করেছে যা এই সেগামেন্টে সেরা বিকল্প। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভাবছেন তবে নতুন ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার এবং সেল অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
দামের কথা বললে, নতুন ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট ফোনটি তিনটি স্টোরেজ মডেলে আনা হয়েছে। ফোনের 6GB RAM+128GB মডেলের দাম 20,999 টাকা, 8GB RAM+128GB মডেলের দাম 22,999 টাকা এবং 8GB+256GB মডেলটি 25,999 টাকা দামে কেনা যাবে।
শুধু তাই নয়, কোম্পানি এই তিনটি মডেলে 2000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে, যার পরে দাম কমে 18,999 টাকা, 20,999 টাকা এবং 23,999 টাকা হয় যাবে। কিনতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন: Google Down: আচমকা বন্ধ হয় গেল গুগল, হচ্ছে না কোনো কাজ
শুধু তাই নয়, কিছু ক্রেডিট কার্ডে কোম্পানি 6 মাস পর্যন্ত নো-কস্ট EMI এর অপশনও দিচ্ছে। এছাড়া পুরো টাকা একসাথে পেমেন্ট করলে 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। ওয়ানপ্লাস নর্ড সিই 6 লাইট ফোনটি Amazon, ওয়ানপ্লাস ওয়েবসাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, এবং কিছু রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে। ডিভাইসটি Vivid Mint এবং Hyper Black এই দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, নর্ড সিই 6 লাইট ফোনে রয়েছে 6.72-ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে। ফোনে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সুবিধা পাওয়া যাবে। ডিভাইসে ‘Aqua Touch 2.0’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মানে ভেজা হাতেও আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন। ফোনটি IP69-গ্রেড রেটিং সহ আসে।
পারফরম্যান্সের জন্য নর্ড সিই 6 লাইট ফোনটি MediaTek Dimensity 7400 Apex চিপসেটে কাজ করবে। এর সাথে ফোনে 7000mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা ওয়ানপ্লাস এর দাবি অনুযায়ী সাধারণ ব্যবহারের ক্ষেত্রে প্রায় দুই দিন পর্যন্ত চলবে। তবে চার্জিংয়ের জন্য এতে 45W SUPERVOOC চার্জিং পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য, ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা দিয়ে আপনি 30FPS স্পিডে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। ওয়ানপ্লাস এই ফোনে সেই একই AI ফটো এডিটিং টুলগুলো যুক্ত করেছে, যা নর্ড সিই 6 মডেলেও পাওয়া গিয়েছিল। সেলফি তোলার জন্য ফোনের সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।