বিশাল 8000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ সস্তা OnePlus Nord CE 6 ভারতে লঞ্চ, জানুন দাম এবং ফিচার কী

OnePlus Nord CE6 Lite স্মার্টফোনের পাশাপাশি কোম্পানি ভারতে তাদের বাজেট স্মার্টফোন OnePlus Nord CE 6 ও লঞ্চ করেছে। নর্ড সিই 6 ফোনে অক্টা-কোর Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত কাজ করার জন্য বিশাল 8000mAh ব্যাটারি রয়েছে, যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট দেওয়া। নতুন বাজেট ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের দাম থেকে ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে OnePlus Nord CE 6 ফোনের দাম কত

দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 32,999 টাকা রাখা হয়েছে। নতুন ওয়ানপ্লাস ফোনের বিক্রি ওয়ানপ্লাস এর অফিসিয়াল সাইট, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ই-কমার্স সাইট Amazon এবং কিছু রিটেল স্টোর থেকে 8 মে দুপুর 12টায় শুরু হবে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ ভারতে OnePlus এর সস্তা স্মার্টফোন লঞ্চ, জানুন দাম কত

লঞ্চ অফার হিসেবে, গ্রাহকরা নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ডে একবারের পেমেন্টে 1500 টাকা এবং EMI পেমেন্টের ক্ষেত্রে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারবেন। এছাড়াও, গ্রাহকরা 6 মাস পর্যন্ত নো-কস্ট EMI সুবিধা পাবেন।

ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনে রয়েছে 6.78-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2772×1272 পিক্সেল দেওয়া। ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং সুবিধা রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে ‘Crystal Guard Glass’ ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে এতে রয়েছে অক্টা-কোর Snapdragon 7s Gen 4 (4nm) চিপসেট, যার সাথে পেয়ার করা হয়েছে Adreno 810 GPU। কোম্পানি ফোনের সাথে 8GB LPDDR4X RAM এর সাথে 128GB / 256GB UFS 3.1 ইনবিল্ট স্টোরেজ অফার করে। এই ফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OxygenOS 16-এ চলে।

পাওয়ার দিতে নর্ড সিই 6 ফোনে বিশাল 8000mAh-এর একটি ব্যাটারি দেওয়া, যা 80W SuperVOOC ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। তাছাড়া, ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66/68/69/69K রেটিং রয়েছে।

ক্যামেরা সেটআপের দিক থেকে বলতে গেলে, নর্ড সিই 6 ফোনের রিয়ারে f/1.8 অ্যাপারচার এবং OIS সুবিধা সহ একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং এর পাশাপাশি f/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপারচারসহ একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য, ফোনে একটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি বিকল্পগুলোর মধ্যে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C 2.0 পোর্ট।

আরও পড়ুন: Thomson ভারতে লঞ্চ করল মাত্র 10,999 টাকার শুরুর দামে তিনটি নতুন স্মার্ট টিভি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :