Nothing কোম্পানির সব-ব্র্যান্ড CMF ভারতে তার প্রথম স্মার্টফোনের লঞ্চের ঘোষনা করে দিয়েছে। এটি CMF Phone 1 নামে বাজারে আনা হবে। কোম্পানির তরফে মোবাইলের টিজার ইমেজ শেয়ার করা হয়েছ। পোস্ট করা ছবি থেকে ফোনের ইউনিক লুক প্রকাশ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সিএমএফ ফোন ১ এর লঞ্চের তারিখ জানায়েনি কোম্পানি।
Survey
✅ Thank you for completing the survey!
এখন একটি নতুন লিক থেকে সিএমএফ ফোন ১ এর দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন সিএমএফ ফোন ১ এর ডিজাইন, দাম এবং স্পেক্স কেমন হবে।
নথিং কোম্পানি তার ইউনিক ডিজাইনের জন্য জনপ্রিয়। সিএমএফ ফোন ১ এও এমন কিছু দেখতে চলেছি। ফোনের ব্যাক সাইডে রোটেটিং ক্রাউন দেওয়া হয়েছে, যা ফোনের ভলিউম কন্ট্রোল করতে পারবে।
লিক অনুযায়ী, আপকামিং ফোনটি কালো, নীল, সবুজ এবং কমলা রঙে লঞ্চ হতে পারে। নথিং ফোনের মতো এই ডিভাইসে Glyphs লাইট দেওয়া হবে না। ফোনের ডিসপ্লেতে ওয়াটার নচ ডিসপ্লে সাপোর্ট থাকবে।
CMF Phone 1 ফোনের দাম লিক হল
খবর থেকে জানা গেছে যে সিএমএফ ফোন ১ দুটি ভ্যারিয়্যান্টে আনা হবে। ফোনের বেস মডেল 6GB RAM+128GB সাপোর্ট করবে, যার দাম 19,999 টাকা হবে। এছাড়া ফোনের আরেকটি ভ্যারিয়্যান্ট 6GB+256GB স্টোরেজ সহ আসবে, যার দাম 21,999 টাকা হতে পারে। লিক থেকে জানা গেছে যে কোম্পানি ফোনের সেলে 2000 টাকার ছাড় অফার করতে পারে।
CMF Phone 1
কেমন হবে Upcoming CMF ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: সিএমএফ ফোন ১ ফোনে 6.67-ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
প্রসেসর: লিক অনুযায়ী, সিএমএফ ফোন ১ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ অক্টাকোর প্রসেসরে কজা করতে পারে। এটি Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।
ক্যামেরা: লিক থেকে জানা গেছে যে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে ফোনে। পিছনে 50MP মেইন রিয়ার সেন্সর দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
ব্যাটারি: পাওয়ার দিতে নথিং ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যাবে বলে লিকে জানা গেছে। এটি 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile