Motorola ভারতের বাজারে নিয়ে এল সবচেয়ে সস্তা ৫জি ফোন Moto G 5G, জানুন কী কী থাকছে ফিচার এবং দাম

HIGHLIGHTS

মটোরোলার এই সস্তা 5G স্মার্টফোনের দাম 20,999 টাকা রাখা হয়েছে। আপনি যদি HDFC কার্ডের মাধ্যমে কিনে থাকেন এই ফোন তবে পেয়ে যাবেন 1,000 টাকার ছাড়

Moto G 5G ফোনের বিক্রি 7 ডিসেম্বর দুপুর 12 টায় করা হবে। এই ফোনটি ভলকানিক গ্রে এবং ফ্রস্টেড সিলভার কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে

Moto G 5G স্মার্টফোনে প্রসেসর হিসেবে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SOC দেওয়া হয়েছে

Motorola ভারতের বাজারে নিয়ে এল সবচেয়ে সস্তা ৫জি ফোন Moto G 5G, জানুন কী কী থাকছে ফিচার এবং দাম

আপনি যদি কোনও সস্তা 5G ফোনের খোঁজ করছেন তবে Motorola নিয়ে এসছে কম দামি 5G ফোন ভারতের বাজারে। Motorola ভারতের বাজারে Moto G 5G লঞ্চ করেছে, যা এখনকার সবচেয়ে সস্তা 5G ফোন। Motorola Moto G 5G ফোন এর আগে ইউরোপে লঞ্চ করা হয়েছিল। ইউরোপে এই ফোনের দাম প্রায় 26,300 টাকা তবে ভারতীয় ভেরিয়েন্ট এর চেয়ে অনেক সস্তা দামে ভারতে আনা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola India তরফে ট্যুইট করে জানিয়েছে, Moto G 5G শুধুমাত্র Flipkart-এ বিক্রি করা হবে। এই ফোন ভলক্যানিক গ্রে এবং ফ্রস্টেড সিলভার রঙে আসে।

Moto G 5G এর দাম

মটোরোলার এই সস্তা 5G স্মার্টফোনের দাম 20,999 টাকা রাখা হয়েছে। আপনি যদি HDFC কার্ডের মাধ্যমে কিনে থাকেন এই ফোন তবে পেয়ে যাবেন 1,000 টাকার ছাড়। Moto G 5G ফোনের বিক্রি 7 ডিসেম্বর দুপুর 12 টায় করা হবে। এই ফোনটি ভলকানিক গ্রে এবং ফ্রস্টেড সিলভার কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

Moto G 5G ফিচার এবং স্পেসিফিকেশন

Moto G 5G স্মার্টফোন দেখতে পুরোপুরি Moto G9 power এর মতো। এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে পাওয়ারফুল কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G SOC দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফোনে থাকছে 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ। ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যাবে। পিছনের প্যানেলে একটি ছোট স্কোয়ার ক্যামেরা মডিউল রয়েছে। ফোনের ফ্রন্টে একটি 6.7 ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল ডেন্সিটি 394 পিপিআই রয়েছে। 

Moto G 5G ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যা 48 মেগাপিক্সেল প্রাইমারী, 8 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরযুক্ত। Moto G 5G-তে সেলফি তোলার জন্য 16-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

Moto G 5G স্মার্টফোনে শক্তিশালী 5,000 mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অপারেটিং সিস্টেম হিসেবে Moto G 5G হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে Android 10 আউট অফ দ্য বক্স।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo