দেশীয় স্মার্টফোন সংস্থা Micromax সম্প্রতি বাজারে তার দুটি বাজেট ফোন লঞ্চ করে। সংস্থার এই দুটি ফোন হল একটি Micromax IN Note 1 এবং আর একটি Micromax IN 1B। এর মধ্যে Micromax IN 1B মিড রেঞ্জ ফোন এবং আরেকটি Micromax IN Note 1 বাজেট ফোন। এই দুটি ফোনের মধ্যে Micromax IN Note 1 এবার কেনার সুযোগ দিচ্ছে সংস্থা। 24 নভেম্বর অর্থাৎ কাল শুরু হচ্ছে এই ফোনের বিক্রি, যা হবে Flipkart-এ।
Survey
✅ Thank you for completing the survey!
এই ফোনে রয়েছে 5000mAh শক্তিশালী ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও মিডিয়াটেক হেলিও সিরিজের প্রসেসর। পাশাপাশি ফোনে বড় স্ক্রিন পাওয়া যাবে যার দাম খুবই কম। Micromax IN Note 1 ফোনের সেল দুপুর ১২টায় শুরু হবে। এই ফোনের বিক্রিতে পাওয়া যাবে দুর্দান্ত কিছু অফার। আসুন জেনে নওয়া যাক ফোনের সেল সম্পর্কে…
ছবি তোলার জন্য় Micromax IN Note 1 ফোনের পিছনে 48MP প্রাইমারি ক্যামেরা, সাথে থাক্ছে কটি 5MP আলট্রা ওয়াইড ইউনিট। এছাড়াও ম্যাক্রো এবং ডেপথের জন্যও Micromax IN Note 1 ফোনে রয়েছে 2MP সেন্সরস। সেলফির জন্য ফোনের ফ্রন্টে থাকছে 16MP ক্যামেরা।
ফোনে পাওয়ার দেওয়ার জন্য় Micromax IN Note 1-তে রয়েছে 5000mAh ব্যাটারি এবং এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে USB-C পোর্টের সাহায্যে। এছাড়াও কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে Bluetooth 5.0, 3.5mm audio jack, FM radio, এবং Dual 4G VoLTE।
Micromax IN Note 1 এর দাম
Micromax IN Note 1 ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে। এই ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে, এই দামে আপনি পাবেন 64GB স্টোরেজ মডেল। এছাড়া ফোনের 128GB ইন্টারনাল স্টোরেজের দাম পরবে 12,999 টাকা। এই ফোনটি 24 নভেম্বর থেকে Flipkart-এর সেলে কিনতে পাওয়া যাবে।