32MP সেলফি ক্যামেরা সহ Motorola এর একটি দুর্দান্ত ফোন অবিশ্বাস্য ছাড়ে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি Moto G85 5G ফোনের, যা 15 হাজার টাকার কম দামে কেনা যাবে। মোটোরোলা জি85 5জি ফোনটি Snapdragon 6s Gen 3 এবং 12GB পর্যন্ত RAM অফার করে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলার এই ফোনটি কীভাবে সস্তা দামে কেনা যাবে।
মোটো জি85 5জি ফোনটি বর্তমানে 16,999 লিস্ট করা। এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে। গ্রাহকরা HDFC Bank Credit Card বা যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় পাবেন। যার পরে ফোনের দাম কমে 15,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: 2025 সালে Jio এর আরেকটি বড় ধামাকা অফার, 2 বছর পর্যন্ত বিনামূল্যে মিলবে এই প্রিমিয়াম সুবিধা
শুধু তাই নয়, গ্রাহকরা Flipkart Axis Bank Credit Card পেমেন্টে 5 শতাংশ আরও ছাড় পেয়ে যাবেন। যার ফলে এই ফোনের দাম কম 15,500 টাকা হয় যাবে।
এছাড়াও, আপনি আপনার পুরনো ফোনটি এক্সচেঞ্জ করাতে পারেন, যা 11,450 টাকা পর্যন্ত সস্তা হতে পারেন। এবং সাথে পাবেন 1000 টাকা এক্সচেঞ্জ বোনাস।
ফিচারের কথা বললে, মোটো জি85 5জি ফোনে 6.67 ইঞ্চি ফুল-HD+ 3D কার্ভড pOLED প্যানেল রয়েছে। এতে 1600 নিট, রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz সাপোর্ট দেওয়া।
এটি স্ন্যাপড্রাগন 6s জেন 3 চিপসেটে কাজ করে এবং 12 জিবি পর্যন্ত RAM এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে।
ক্যামেরার কথা বলতে গেলে, স্মার্টফোনে OIS সহ 50 মেগাপিক্সেলের Sony Lytia 600 প্রাইমারি শ্যুটার রয়েছে। এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সরও রয়েছে। সেলফির জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে 5000 mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ডিভাইসটি IP52 সার্টিফাইড এবং ডলবি অ্যাটমস সাপোর্ট করে।