Wireless Emergency Alerts : আপনার ফোনেও কি হঠাৎ বেজে উঠল ইমারজেন্সি অ্যালার্ম! ভয় নেই, জানুন কারণ কী

Wireless Emergency Alerts: আজ সকালে হঠাৎ করেই অনেকের স্মার্টফোন বিকট শব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে “Emergency Severe Alert” (গুরুতর জরুরি সতর্কতা) লেখাটি দেখে অনেক ব্যবহারকারীই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ ভেবেছিলেন এটি তাদের ফোনের কোনো কারিগরি ত্রুটি, আবার কেউ কেউ এটিকে কোনো প্রতারণামূলক মেসেজ বলে ভাবছিলেন। আসলে, এটি ভারত সরকারের পাঠানো একটি আনুষ্ঠানিক টেস্টিং মেসেজ। টেলিযোগাযোগ বিভাগ বর্তমানে সারা দেশ জুড়ে একটি নতুন ‘ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট ব্যবস্থা’ (Wireless Emergency Alert System) এর পরীক্ষা করছে। এর মূল উদ্দেশ্য হলো, দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে একসঙ্গে তথ্য পাঠানো যাবে।

Wireless Emergency Alerts: এই জরুরি সতর্কবার্তাটি কী?

ভারত সরকারের টেলিযোগাযোগ বিভাগ কর্তৃক প্রেরিত এই বার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে: “ভারত সরকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সহায়তায় একটি ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করেছে। এই পরিষেবার মাধ্যমে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে নাগরিকদের মোবাইলে তাৎক্ষণিক সতর্কবার্তা পৌঁছে দেওয়া হবে।

সতর্ক নাগরিক, সুরক্ষিত জাতি।

অনুগ্রহ করে মনে রাখবেন, এটি একটি পরীক্ষামূলক বার্তা (Test Message)। এই বার্তাটি পাওয়ার পর সাধারণ মানুষের কোনো পদক্ষেপ গ্রহণ করার বা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। – ভারত সরকার, টেলিযোগাযোগ বিভাগ।”

অন্য কথায়, এটি হলো ‘সেল ব্রডকাস্টিং সিস্টেম’-এর মাধ্যমে পাঠানো একটি নমুনা পরীক্ষামূলক মেসেজ। এই মেসেজের বিষয়ে ব্যবহারকারীদের কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)-এর দ্বারা উদ্ভাবিত ‘সর্ব-ভারতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা’ (Pan-India Emergency Alert System)-এর কার্যকারিতা মূল্যায়নের উদ্দেশ্যেই এই পরীক্ষাটি চালানো হচ্ছে। এর মূল লক্ষ্য হলো, জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে যথাসময়ে সতর্কবার্তা পাঠানো যায়। বন্যা, ভূমিকম্প, সুনামি, ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে, এই প্রযুক্তিটিই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :