HIGHLIGHTS
টেক জয়েন্ট সংস্থা Google আগামী 10 মে মাসে তার Google I/O 2023 আয়োজিত করতে চলেছে। কোম্পানি এই ইভেন্ট তার Pixel 7A ফোন লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। ফোনের লঞ্চিংয়ে এখনও এক মাস সময় রয়েছে, তবে বাজারে আসার আগেই ফোনের একাধিক ফিচার লিক হয় গিয়েছে। লঞ্চের ঠিক এক মাস আগে, Pixel 7a ফোনের কিছু রেন্ডার OnLeaks দ্বারা MySmartPrice-এর মাধ্যমে ফাঁস করা হয়েছে, যেখান থেকে ফোনের তিনটি কালার অপশন এবং ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। চলুন আসুন জেনে নেওয়া যাক এই ফোনের আরও কিছু ডিটেল…
Surveyকোম্পানি আপকামিং ফোন Pixel 7a ফোনেও Pixel 7 এর মতো ডিজাইন দিতে চলেছে। এর পাশাপাশি, ফোনের পিছনে মেটল ক্যামেরা ফ্রেমের সাথে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের ফ্রন্টে ডিসপ্লেতে একটি পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ফোনের পিছনের প্যানেলে একটি Google লোগো থাকবে।
লিক রিপোর্ট অনুযায়ী ফোনটি তিনটি কালার অপশনে আসবে বলে আশা করা হচ্ছে। এতে থাকছে হোয়াইট, গ্রে এবং লাইট ব্লু রঙের বিকল্প।
1. Pixel 7a এর ফিচারের কথা বললে, এতে Google Tensor G2 চিপসেট পাওয়া যেতে পারে। এছাড়াও, 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ পাওয়া যাবে।
2. এই ফোনে 6.1 ইঞ্চির একটি Full HC+ OLED ডিসপ্লে থাকবে যেখানে মিলবে 90 HZ রিফ্রেশ রেট।
3. Pixel 7A ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। এর মধ্যে প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 12 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর থাকবে বলে জানা গিয়েছে। ফ্রন্ট ক্যামেরায় থাকবে 10.8MP এর ক্যামেরা থাকবে।
4. যদিও ফোনে কত সাইজের ব্যাটারি থাকবে এবং কত চার্জিং স্পিড সাপোর্ট থাকবে, সেই সম্পর্কে এখনও কিছু বলা হয়েনি।
5. ফোনে সফ্টওয়্যার হিসাবে ভ্যানিলা অ্যান্ড্রয়েড 13 থাকতে পারে বলে জানা গিয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile