Flipkart Big Billion Days সেলে শুরু হতে চলেছে ১৭ অক্টোবর থেকে। সেলের অপেক্ষা কয়েকদিন ধরে শুরু হয়ে গেছে। ফ্লিপকার্ট তার সেলের অফার সম্পর্কে একের পর এক খোলসা করছে। তাঁদের জন্য এটি সম্ভবত অন্যতম একটি সেরা অফার হবে। আসলে ফ্লিপকার্টের এই সেরা সেলে গ্রাহকরা Google Pixel 4A মাত্র ২৯,৯৯৯ টাকায় কেনা যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
Google এর সম্প্রতি লঞ্চ হওয়া Pixel 4A এর আসল দাম ৩১,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে আপনি ২৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই সেল, তবে Flipkart Plus মেম্বর্সদের জন্য ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে।

Google Pixel 4A-তে কী বিশেষ থাকছে?
Google Pixel 4A স্মার্টফোনটিতে 5.81-ইঞ্চি ফুল HD+ OLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080×2340 পিক্সেল রয়েছে। এছাড়াও, এই স্মার্টফোনে আরও ভাল পারফরম্যান্সের জন্য, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G প্রসেসর এবং 6 জিবি র্যাম সমর্থিত হয়েছে। একই সাথে, এই স্মার্টফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ক্যামেরার কথা যদি বলি তবে ব্যবহারকারীরা এই স্মার্টফোনে রিয়ার ক্যামেরা 12.2 মেগাপিক্সেল এবং ফ্রান্ট দিকে 8 মেগাপিক্সেল ক্যামেরা পাবে। এছাড়া HDR+, পোট্রেট, টপ-শট এবং নাইট মোডের মতো ফিচারগুলি এলইডি ফ্ল্যাশ লাইট এর সাথে দেওয়া রয়েছে।

এই স্মার্টফোনে কনেক্টিভিটির জন্য় সংস্থাটি Google Pixel 4A ফোনে ওয়াই-ফাই, 4G VoLTE, ব্লুটুথ সংস্করণ ৫.০, জিপিএস, এনএফসি, ৩.৫ হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি এর মতো ফিচার দিয়েছে। এর পাশাপাশি ব্যবহারকারীরা এই স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার সহ 3,140mAh ব্যাটারি পাবে।