Google is reportedly down in India
Google Down: আজ মঙ্গলবার 12 মে গুগল কাজ করা বন্ধ করে দেয়। গুগল সাইটে কিছু সার্চ করলে পেজে ইন্টারনাল প্রবলেম দেখাচ্ছে। সকাল থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বের বহু জায়গায় কিছু সময়ের জন্য গুগল সার্চ পরিষেবায় সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীরা জানান, গুগলে কিছু সার্চ করার চেষ্টা করলে ফলাফল দেখানোর বদলে স্ক্রিনে “Internal Server Error” বা “Server Error” নোটিফিকেশন দেখা যাচ্ছিল। এই সমস্যা শুধু ভারতেই নয়, একাধিক দেশেও একই সময়ে দেখা গিয়েছে।
গুগল পেজে লেখা আসছে, “সার্ভার ত্রুটি আমরা দুঃখিত, তবে মনে হচ্ছে আপনার অনুরোধটি প্রক্রিয়াকরণের সময় একটি অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি দেখা দিয়েছে। আমাদের প্রকৌশলীদের বিষয়টি জানানো হয়েছে এবং তাঁরা সমস্যাটি সমাধানের কাজ করছেন। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।”
গুগল এর সার্চ পেজে সার্চ করার সময় আমরা (Digit Bangla) দেখতে পাই যে গুগল এর তরফে ইন্টারনাল প্রবলেমের নোটিফিকেশন দেওয়া হচ্ছে। সকাল থেকেই বহু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে পোস্ট করতে শুরু করেন। অনেকেই অভিযোগ করেন, গুগলের হোমপেজ খুললেও সার্চ বক্সে কিছু লিখে খোঁজার পর ফলাফল আসছিল না। তার বদলে একটি বার্তায় লেখা ছিল, গুগলের ইঞ্জিনিয়াররা সমস্যাটি সম্পর্কে জানেন এবং সমাধানের কাজ চলছে। কয়েক মিনিটের মধ্যে কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে পরিষেবা স্বাভাবিক হলেও, আবার অনেকের ক্ষেত্রে সমস্যা থেকে যায়।
তবে এখনও পর্যন্ত গুগলের পক্ষ থেকে সমস্যার নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সার্ভার সংক্রান্ত প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটে। কিছু সময় পরে ধীরে ধীরে পরিষেবা আবার স্বাভাবিক হতে শুরু করে।