Aadhaar Card Update: বাড়িতে বসেই বিনামূল্যে আপডেট করুন আধার কার্ড, UIDAI দিচ্ছে এই সুবিধা

আপনার কাছে Aadhaar Card রয়েছে তবে আপনি আধারের সঙ্গে এখন পর্যন্ত আপনার ইমেইল আইডি যোগ করেননি। কিংবা পুরনো ইমেইল আইডি এখনও বদলাননি, ভাবছেন আধার সেন্টারে গিয়ে লাইনে দাড়িয়ে কে ঝামেলা পোহাবে। তবে এখন আর সেই চিন্তা নেই, কারণ UIDAI (Unique Identification Authority of India) তাদের অ্যাপে একটি নতুন সুবিধা যোগ করেছে। এর মাধ্যমে বাড়িতে বসেই আধারের সঙ্গে ইমেল আইডি লিঙ্ক বা আপডেট করা খুব সহজ হবে।

কীভাবে আপডেট করবে আপনার ইমেইল আইডি

ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) জানানো তথ্য অনুযায়ী, 1 জুলাই 2026 থেকে এই পরিষেবা চালু হয়েছে। সবচেয়ে বড় বিষয় হল, পরিষেবা চালুর পর প্রথম ছয় মাস পর্যন্ত এই সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

শুধুমাত্র Aadhaar App-এই মিলবে এই সুবিধা

ইউআইডিএআই জানিয়েছে, ইমেল আইডি আপডেট করার এই সুবিধা শুধুমাত্র আধার অ্যাপ এর মাধ্যমে পাওয়া যাবে। ফলে শুধু ইমেইল আইডি আপডেট করার জন্য আর আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

আরও পড়ুন: ফ্রি WiFi ব্যবহার করার সময় এই 8টি ভুল করলে হ্যাক হতে পারে ফোন

এই পরিষেবা চালু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই 2.5 লক্ষেরও বেশি ব্যবহারকারী আধার অ্যাপের মাধ্যমে নিজেদের ইমেল আইডি আপডেট করেছেন। অ্যাপটি Android এবং iPhone দুটি ধরনের স্মার্টফোনেই ব্যবহার করা যাবে।

আধারের সঙ্গে ইমেল লিঙ্ক করলে কী সুবিধা হবে?

UIDAI-এর মতে, আধারের সঙ্গে ইমেল আইডি যুক্ত থাকলে প্রতিবার Aadhaar Authentication হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর ইমেইলে রিয়েল-টাইম নোটিফিকেশন পাবেন।

এর ফলে আপনার Aadhaar Authentication হলেই সঙ্গে সঙ্গে ইমেলে নোটিফিকেশন চলে আসবে। এতে আধারের ব্যবহার নজরে রাখা সহজ হবে এবং নিরাপত্তাও আরও বাড়বে।

শুধু ইমেল নয়, আরও অনেক পরিষেবা মিলবে

আধার অ্যাপের মাধ্যমে শুধু ইমেইল আইডি আপডেট নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করা যায়। যেমন আপনি সহজে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। পাশাপাশি, ঠিকানা পরিবর্তন, আধার প্রোফাইল দেখা মতো সুবিধাও পাবেন।

কী বলছে UIDAI?

UIDAI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের আধার প্রোফাইলে এখনও ইমেইল আইডি যুক্ত নেই অথবা পুরনো ইমেইল পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা আধার অ্যাপের লেটেস্ট ভার্সন ডাউনলোড বা আপডেট করে এই সুবিধা নিতে পারেন।

Aadhaar App থেকে ইমেল আইডি আপডেট করবেন কীভাবে?

  • প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আধার অ্যাপ ডাউনলোড বা আপডেট করুন।
  • অ্যাপ খুলে আধার নম্বর দিয়ে লগইন করুন।
  • Email Update অপশনে যান।
  • নতুন ইমেল আইডি লিখে OTP-এর মাধ্যমে ভেরিফাই করুন।
  • ভেরিফিকেশন পুরো হলে নতুন ইমেইল আইডি আধারের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

আরও পড়ুন: Government Apps: ফোনে রাখুন এই 10টি সরকারি অ্যাপ, বাড়ি বসেই অনেক কাজ হবে সহজে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :