HELO অ্যাপের লাইভ ফিচার! কে প্রথম লাইভে যান …

HIGHLIGHTS

Helo অ্যাপে এসেছে লাইভ ফিচার

প্রথম লাইভ করেন শ্রদ্ধা কাপুর

HELO অ্যাপের লাইভ ফিচার! কে প্রথম লাইভে যান …

সোশাল মিডিয়া এই সময়ের অন্যতম শক্তিশালী মিডিয়াম হিসাবে উঠে এসেছে। এখন অনেক শিল্পী বা ব্যাবসায়ীরাও সোশাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সোশাল মিডিয়া বলতে ফেসবুক বা টুইটার ছাড়াও এখন একাধিক আর সোশাল মিডিয়া অ্যাপ আছে। এর মধ্যে অন্যতম টিকটক বা Helo র মতন অ্যাপ।

আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে আমরা এই Helo র প্রথম ক্রিয়েটার সামিট বিষয়ে আপনাদের জানিয়েছিলাম। আজমে আমরা আবার এই অ্যাপের কিছু লেটেস্ট আপডেট আর এর সঙ্গে আর কি এসেছে সেই বিষয়ে আপনাদের জানাব।

সম্প্রতি এই অ্যাপটি আপডেট হওয়ার পরে এবার এখানে ফেসবুক বা ইন্সটাগ্রামের মতন Helo অ্যাপেও লাইভ ফিচারটি আনা হয়েছে। আর এই অ্যাপের প্রথম লাইভ সেসানে আসেন শ্রদ্ধা কাপুর। তবে ব্যাপার শুধু এই না এর মধ্যে এই অ্যাপের এক জনপ্রিয় ক্রিয়েটার তিয়াশা রায়ও অ্যাপের লাইভে আসেন।

তিয়াশা এক সময়ে ডিপ্রেশানের রুগি হয়ে গেছিলেন কিন্তু এই অ্যাপে আসার পরে অ্যাপে তার অসংখ্য ফলোয়ার আর তার গানের ভক্তদের জন্য ধিরে ধিরে ফিরে পান জীবনের উৎসাহ। শুধু তাই না তিনি এখানে নিজের জীবনের প্রানের মানুষের সন্ধানও পান। আর তাই আজকে তিয়াশার এই লাইভ অনুষ্ঠান এক আলাদা মাত্রা দিল ভালবাসার দিনের ঠিক আগেই।

তিয়াশা 2019 য়ের প্রথম দিকে এই অ্যাপে যোগ দেয়। আর এখন তার ফলোইয়ার সংখ্যা এখন 332.4K। আর আজকে নিজের লাইভ স্ট্রিমে তিয়াশা তার এই অভিজ্ঞতার কথাই সবার সঙ্গে শেয়ার করেছেন। 40 মিনিটের এই ভিডিওতে 1.5k অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। আর তিনি এই অ্যাপেই তার ভালবাসা ইমন মৈত্র কে খুঁজে পেয়েছেন। তিয়াশা প্রাক Valentine দিবসে Valentine স্পেশাল এই লাইভটি করেন। আর এর সঙ্গে এও জানিয়ে রাখি যে সাধারনত তাঁর সব গানই হয় বিষাদময় প্রেমের গান। 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo