15000 টাকার বাজেটে 5টি নতুন 5G Smartphone, থাকছে 7000mAh ব্যাটারি একাধিক সেরা ফিচার

HIGHLIGHTS

2026 সালের শুরু থেকেই স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্টের মধ্যে বেশ কিছু দুর্দান্ত ডিভাইস লঞ্চ করা হয়েছে

বিশেষ করে 15,000 টাকা কম দামের 5G Samrtphone এখন অনেক বেশি শক্তিশালী এবং পুষ্টিকর ফিচার সহ আসছে

এই তালিকায় রয়েছে Realme P4 Lite 5G, Samsung Galaxy M17e 5G, POCO C85x মতো স্মার্টফোন

2026 সালের শুরু থেকেই স্মার্টফোন বাজারে বাজেট সেগমেন্টের মধ্যে বেশ কিছু দুর্দান্ত ডিভাইস লঞ্চ করা হয়েছে। বিশেষ করে 15,000 টাকা কম দামের 5G Smartphone এখন অনেক বেশি শক্তিশালী এবং পুষ্টিকর ফিচার সহ আসছে। বর্তমানে প্রায় স্মার্টফোনে বিশাল 7000mAh ব্যাটারি, হাই রিফ্রেশ-রেট সহ ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসরের মতো ফিচার দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে Realme P4 Lite 5G, Samsung Galaxy M17e 5G, POCO C85x মতো স্মার্টফোন।

এই ক্যাটাগরির ফোনগুলোতে এখন এমন সব স্পেসিফিকেশন বা ফিচার বেশ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনিও যদি বর্তমানে একটি নতুন 5জি ফোন কেনার কথা ভাবছেন, তবে এই বছরে বাজারে আসা নতুন 5টি মডেল আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। চলুন, এই সেরা ফোনগুলোর দিকে আরেকটু বিস্তারিতভাবে নজর দেওয়া যাক…

আরও পড়ুন: 5000 টাকা সস্তা হয় গেল Motorola স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি

Realme P4 Lite 5G

দাম: 13,499 টাকা

রিয়লেমির এই নতুন স্মার্টফোনটি বাজেট সেগামেন্ট দুর্দান্ত পারফরম্যান্স দেয়। ফোনে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে Dimensity 6300 চিপসেট, 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ডিভাইসে একটি 6.8-ইঞ্চির ডিসপ্লে এবং 7000mAh ব্যাটারি পাওয়া যাবে। যার মানে হল, ফোনে একটি বড় ব্যাটারি এবং হাই পারফরম্যান্সে পাওয়া যাবে।

Realme P4 Lite Best Budget 5G smartphones under Rs 15000

Samsung Galaxy M17e 5G

দাম: 12,499 টাকা

স্যামসাংয়ের এই লেটেস্ট 5জি ফোনটি এমন গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা ব্র্যান্ড ভ্যালু এবং দীর্ঘ সময় পর্যন্ত সফটওয়্যার আপডেট পেতে চান। এতে রয়েছে একটি বড় ব্যাটারি এবং ক্লিন ইউজার ইন্টারফেস, যা ফোনটিকে প্রতিদিনের ব্যবহারের জন্য একটি ভাল বিকল্প করে তুলেছে। ফিচার হিসেবে এই ফোনে রয়েছে Dimensity 6300 প্রসেসর, 50 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ এবং 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এছাড়াও, ফোনে 6.65 ইঞ্চির একটি Super AMOLED ডিসপ্লে এবং 5000mAh ব্যাটারি রয়েছে।

POCO C85x

দাম: 12,499 টাকা

পোকো সি85এক্স হলো পারফরম্যান্স ভিত্তিক গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত ও সস্তা বিকল্প। এই ফোনে রয়েছে T8300 অক্টা-কোর প্রসেসর, 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং 6300mAh ব্যাটারি। এই বাজেট দামে এই ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে।

Redmi 15A 5G

দাম: 12,999 টাকা

রেডমির এই নতুন 5G ফোনটি সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে। এটি দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ দেয় এবং ফোনের দামও বেশ সস্তা। সেই কারণেই এন্ট্রি-লেভেল 5G সেগমেন্টে এটি একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে উঠে এসেছে। ফিচার হিসেবে ফোনে পাওয়া যাবে T8300 প্রসেসর, 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও, ফোনে 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট-সহ 6.9 ইঞ্চির একটি ডিসপ্লে এবং 6300mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: 1 May থেকে বদলে যাচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে, Pan এবং গেমিং এর নিয়ম

Lava Bold N1 5G

দাম: 9999 টাকা

ভারতীয় ব্র্যান্ড লাভার এই নতুন স্মার্টফোনটিও 2026 সালে বাজারে আনা হয়েছে। ফোনে বিভিন্ন ফিচার দেওয়া যা এই দামে একটি অলরাউন্ডার 5G ডিভাইস খুঁজছেন, এমন গ্রাহকদের জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। এই ফোনে একটি 13 মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা, 6.7 ইঞ্চির স্ক্রিন এবং 5000mAh ব্যাটারি রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :