পয়লা মার্চ থেকে আরও সুরক্ষিত থাকবে আপনার WhatsApp, কেন্দ্র আনল নতুন নিয়ম
কেন্দ্রীয় সরকার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে 28 ফেব্রুয়ারির পর থেকে হোয়াটসঅ্যাপ কেবল সিম বাইন্ডিং নিয়মের অধীনেই কাজ করবে।
নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার স্মার্টফোনে সিম কার্ড না থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল, স্ন্যাপচ্যাট, শেয়ারচ্যাট, জিওচ্যাট এবং আরাতই আর কাজ করবে না।
সিম বাইন্ডিং হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা আপনার ডিজিটাল অ্যাকাউন্টকে (বিশেষ করে ব্যাংকিং বা ফিন্যান্স অ্যাপ) আপনার ফোনের নির্দিষ্ট সিম কার্ড এবং ডিভাইসের সাথে শক্তভাবে জুড়ে দেয়।
বর্তমানে, যদি আপনি আপনার ফোন থেকে সিম সরিয়ে ফেলেন, অথবা সিমটি ফোনে এক্টিভ না থাকে, তাহলেও হোয়াটসঅ্যাপ কাজ করতে থাকবে। তবে নতুন নিয়ম অনুযায়ী, রেজিস্টার্ড সিমটি সেই সময় ফোনে থাকতে হবে এবং সক্রিয় থাকতে হবে।
এই নতুন নিয়ম 1 মার্চ, 2026 থেকে কার্যকর হবে, যার পরে ব্যবহারকারীরা আর সিম কার্ড ছাড়া অ্যাপ ব্যবহার করতে পারবেন না।