11 হাজার টাকা সস্তায় Samsung Galaxy S25 FE কেনার সুযোগ

Amazon সাইটে বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। ছাড়ের সাথে ব্যাঙ্ক অফারে স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনটি আরও সস্তায় কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনের 8GB/128GB স্টোরেজ মডেলের দাম 50,200 টাকা রাখা হয়েছিল। তবে গত বছর সেপ্টেম্বর মাসে এটি 59,999 টাকায় লঞ্চ করা হয়।

কিছু ব্যাঙ্ক ক্রেডিট কার্ড EMI পেমেন্টে ইনস্ট্যান্ট ছাড় (1500 টাকা পর্যন্ত) ছাড় পেতে পারবেন। এর ফলে ফোনের দাম আরও কমে 48,700 টাকা হয় যাবে। অর্থাৎ, লঞ্চ প্রাইস থেকে এই ফোনটি প্রায় 11000 টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এস25 এফই ফোনে বড় 6.7-ইঞ্চির Full HD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে দেওয়া, যার 120Hz রিফ্রেশ রেট এবং 1900 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। এই ফোনটি Exynos 2400 প্রসেসর সহ আসে।

স্মার্টফোনে পাওয়ার দিতে এতে 4900mAh ব্যাটারি রয়েছে যা 45W ওয়্যারড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে।

গ্যালাক্সি এস25 এফই ফোনের রিয়ারে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP টেলিফটো ক্যামেরা এবং 12MP একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এটি স্মার্টফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি One UI 8 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানি দাবি করেছে যে এতে 7 বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।