16000 টাকার ছাড়ে বিক্রি হচ্ছে Samsung এর 50MP ক্যামেরা স্মার্টফোন
আপনি যদি এখন একটি সস্তা স্মার্টফোন খুঁজছেন তবে Samsung Galaxy A56 5G ফোনে পাওয়া যাচ্ছে ভাল ডিল। Flipkart সাইটে স্যামসাং গ্যালাক্সি এ56 ফোনটি ডিসকাউন্টের সাথে অনেকটা সস্তায় কেনা যাবে।
ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এ56 ফোনের দাম রাখা হয়েছে 33,799 টাকা যেখানে ফোনের আসল দাম 49,999 টাকা লেখা। সেই হিসেবে গ্রাহকরা ফোনে সোজা 16,200 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 1690 পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এই অফারের পর ফোনের দাম কমে মাত্র 32,109 টাকা হয় যাবে।
গ্যালাক্সি এ56 5জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং বাইরের আলোতেও স্পষ্ট দেখার জন্য 1200 নিটস পিক ব্রাইটনেস সুবিধা দেওয়া।
প্রসেসর হিসেবে গ্যালাক্সি এ56 5জি ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর Exynos 1580 প্রসেসর যা 8 জিবি RAM এর সাথে 128 জিবি বা 256 জিবি স্টোরেজ সহ পেয়ার করা।