রেডমি নোট 17 5জি ফোনের বেস মডেলের দাম 27,999 টাকা। এই দামে ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ অপশন কেনা যাবে। এছাড়া ফোনের টপ মডেলটি 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 30,999 টাকা।
কোম্পানি ফোনে 3000 টাকার বিশেষ ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। রেডমি নোট 17 5জি ফোনের বিক্রি 12 অগাস্ট থেকে শুরু হবে। গ্রাহকরা ফোনটি শাওমি ই-স্টোর, রিটেল চ্যানেল এবং Amazon সাইট থেকে কিনতে পারবেন।
রেডমি নোট 17 5জি ফোনে থাকছে 7 ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে। সাথে ফোনে 120Hz রিফ্রেশ এডাপ্টিভ রিফ্রেশ রেট, 1800 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
রেডমি নোট 17 5জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, যা 2x ডিজিটাল জুম সাপোর্ট করে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। এছাড়া, সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
রেডমি নোট 17 5জি ফোনের অন্যতম প্রধান ফিচার হলো বিশাল 8000mAh ব্যাটারি, যা 45W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। শাওমির দাবি অনুযায়ী, একবার চার্জ দিলে ফোনটি প্রায় আড়াই দিন পর্যন্ত চলতে পারে।