রেডমি নোট 15 এসই ফোনের 6GB/128GB ভ্যারিয়েন্টের দাম 19,999 টাকা, 8GB/128GB এর দাম 21,999 টাকা এবং 8GB/256GB এর দাম 23,999 টাকা রাখা হয়েছে। রেডমি নোট 15 এসই ফোনটি Flipkart থেকে কেনা যাবে। এতে 2000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।
ICICI Bank-এর কার্ড ছাড়াও HDFC Bank, SBI কিংবা Flipkart Axis Bank-এর কার্ড পেমেন্টে 2000 টাকার ছাড় পাওয়া যাবে। Carbon Black, Frosted White এবং Crimson Reserve (Red) তিনটি রঙের বিকল্পে আনা হয়েছে রেডমি ফোনটি।
রেডমি নোট 15 এসই ফোনে 6.7-ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। রেডমি নোট 15 এসই 5জি ফোনে 4nm ভিত্তিক Snapdragon 6 Gen 3 অক্টা-কোর চিপসেট দেওয়া।
রেডমি নোট 15 এসই 5জি ফোনে থাকছে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং সেলফি তোলার জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনটি জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP65 এবং IP66 রেটিং সহ আসে।