সোজা 10000 টাকার ছাড় 5500mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোনে

আপনি যদি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে Redmi Note 14 Pro 5G একটি ভাল বিকল্প। Croma রেডমি 14 প্রো 5জি ফোনে ছাড়ের ঘোষণা করেছে, যা লঞ্চ দাম থেকে অনেকটা সস্তা।

ক্রোমা সাইটে, রেডমি নোট 14 প্রো 5জি ফোনের 8GB+256GB মডেলটি বর্তমানে 22499 টাকায় লিস্ট করা। এই ফোনের আসল দাম 30999 টাকা, যার মানে সোজা 8500 টাকার ছাড় পাওয়া যাবে।

এছাড়া HDFC Bank কার্ড পেমেন্টে 2000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যেতে পারে। যার মানে ফোনে মোট 10,500 টাকার ছাড় পাওয়া যাবে। 

রেডমি নোট 14 প্রো 5জি ফোনে রয়েছে 6.67-ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যার সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং রেজোলিউশন 1220 x 2712 পিক্সেল। রেডমি নোট 14 প্রো. MediaTek Dimensity 7300 Ultra প্রসেসরে কাজ করে।

এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2MP সেন্সর। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এতে একটি 20MP ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 5500mAh ব্যাটারি দেওয়া যা 45W HyperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে।