7000mAh ব্যাটারি সহ Realme 5G ফোন 20 হাজারের কমে কেনার সুযোগ
আপনি যদি 20,000 টাকার বাজেটের মধ্যে একটি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, তবে realme P4x 5G আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে।
ফ্লিপকার্ট সাইটে রিয়েলমি পি4এক্স 5জি ফোনের দাম 21,999 টাকা লিস্ট করা। তবে অফারের ফোনটি বর্তমানে 19,999 টাকায় বিক্রি হচ্ছে। এই দামটি কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই পাওয়া যাচ্ছে।
এই অফারের আওতায় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ডিভাইসে 1,048 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফারের পর ফোনের দাম কমে মাত্র 18,951 টাকায় হয় যাবে।
ফোনে রয়েছে বিশাল 6.72-ইঞ্চির FHD+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 144Hz পর্যন্ত থাকবে। পারফরম্যান্সের ক্ষেত্রে MediaTek Dimensity 7400 Ultra 5G চিপসেট দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে ফোনে একটি বিশাল 7000mAh এর Titan ব্যাটারি দেওয়া। এটি 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি একবার ফুল চার্জ দিলে অনায়াসেই দুই দিন পর্যন্ত চলতে পারে।
ফোনে রয়েছে একটি 50MP AI প্রাইমারি ক্যামেরা সিস্টেম, যা হাই-রেজোলিউশনের ছবি তোলা এবং 4K ভিডিও রেকর্ড করার সক্ষমতা রাখে। এছাড়াও, ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা রয়েছে।