8000mAh ব্যাটারি Realme P4R ফোনের বিক্রি শুরু, দাম 18999 থেকে শুরু

রিয়েলমি সম্প্রতি Realme P4R নামে একটি দুর্দান্ত 5G ফোন বাজারে এনেছে। এতে রয়েছে বিশাল 8000mAh এর ব্যাটারি এবং এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আজ, 17 জুন থেকে রিয়েলমি পি4আর ফোনের বিক্রি শুরু হচ্ছে।

রিয়েলমি পি4আর ফোনে বেস মডেল 4GB RAM+128GB স্টোরেজের দাম 18,999 টাকা এবং 6GB+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 22,999 টাকা রাখা হয়েছে।

ফোনটি টাইটানিয়াম গ্লেয়ার, সিলভার গ্লেয়ার এবং ল্যাভেন্ডার গ্লেয়ার, এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

রিয়েলমি পি4আর ফোনের সামনের দিকে রয়েছে বড় 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 1,200 নিটস। এটি 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে।

MediaTek Dimensity 6300 চিপসেটে চলা এই ফোনে 14 জিবি পর্যন্ত ডাইনামিক RAM এবং 256 জিবি স্টোরেজ সুবিধা রয়েছে।

অন্যতম প্রধান ফিচার হলো 8000mAh-এর ব্যাটারি, যা একবার চার্জে তিন দিন পর্যন্ত চলতে পারে বলে দাবি করা হচ্ছে। এছাড়া ডিভাইসটি 45W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধাও সাপোর্ট করে।

রিয়েলমি পি4আর স্মার্টফোনে 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য সামনে রয়েছে 8MP ক্যামেরা। এর সামনের ও পেছনের দুটি ক্যামেরাতে মোশন ফটো ফিচার রয়েছে।