Realme এর 6000mAh ব্যাটারি সহ ওয়াটারপ্রুফ স্মার্টফোন হয় গেল সস্তা

Realme এর 6000mAh ব্যাটারি সহ ওয়াটারপ্রুফ স্মার্টফোন হয় গেল সস্তা

Flipkart Goat Sale এখনও চলছে, যেখানে Realme P3 Ultra 5G ফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি কেনার কথা ভাবছেন তবে এখনই সঠিক সময়। রিয়েলমি পি3 আল্ট্রা ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আল্ট্রা চিপসেট সহ আসে।

রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ ফ্লিপকার্টে 26,499 টাকায় বিক্রি হচ্ছে। Flipkart Axis Bank কার্ড পেমেন্টে 1800 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া Flipkart SBI, Bank of Baroda, HSBC ক্রেডিট কার্ডে 1250 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

রিয়েলমি পি3 আল্ট্রা ফোনে রয়েছে 6.83 ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2800×1272 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz দেওয়া। ফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 8350 Ultra প্রসেসরে কাজ করে।

রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে রিয়েলমি পি3 আল্ট্রা 5জি ফোনে 6000mAh এর ব্যাটারি রয়েছে, যা 80W সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে।