2000 টাকা ছাড়ে 7000mAh ব্যাটারি সহ Realme 16x 5G ফোনের সেল শুরু

আজ 13 অগাস্ট ভারতে রিয়েলমি 16এক্স 5জি ফোনের প্রথম সেল আজ শুরু হয়েছে। রিয়েলমি 16এক্স 5জি ফোনটি মিড-রেঞ্জ ডিভাইস সেগামেন্টে আনা হয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে সহ আসে।

রিয়েলমি 16এক্স 5জি ফোনের 4GB + 128GB মডেলের দাম 25,999 টাকা, 6GB + 128GB মডেলের দাম 27,999 টাকা এবং 6GB + 256GB মডেলের দাম 30,999 টাকা।

বিশেষ অফারের মধ্যে রয়েছে 2000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অথবা EMI পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। আজ, 13 আগস্ট দুপুর 12টা থেকে Flipkart, realme.com এবং সাধারণ রিটেল স্টোর থেকে ফোনের বিক্রি শুরু হচ্ছে।  

রিয়েলমি 16এক্স 5জি ফোনে রয়েছে 6.81 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি হাই-ব্রাইটনেস মোড-এ 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।

এতে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি এবং এটি 45W SUPERVOOC চার্জিং, বাইপাস চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে।

এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা। এতে Ultra Clarity, Eraser, Glare Remover, Motion Photo এবং Dual-View Video এর মতো বিশেষ AI টুলস রয়েছে।