10 হাজারের বেশি সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 13 স্মার্টফোন

ফ্লিপকার্ট সাইটে ওয়ানপ্লাস 13 ফোনে 11,118 টাকা দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস 13 ফোনটি সত্যিই একটি আকর্ষণীয় ডিল।  

ওয়ানপ্লাস 13 ফোনের 512GB স্টোরেজ মডেলের দাম সাধারণত প্রায় 76,999 টাকা এখন 69,349 টাকায় পাওয়া যাচ্ছে। গ্রাহকরা Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 3468 টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন।

ছাড়ের পর ফোনের দাম আরও কমে 66,000 টাকা হয় যাবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে 50,600 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

ওয়ানপ্লাস 13 ফোনে রয়েছে 6.82 ইঞ্চি BOE X2 LTPO AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2K QHD+ সহ 3168×1440 পিক্সেল দেওয়া। এতে 120Hz পর্যন্ত ডায়নামিক রিফ্রেশ রেট এবং 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া।

পারফরম্যান্সের জন্য ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite চিপসেট অফার করা হয়েছে যা 24GB পর্যন্ত LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

ওয়ানপ্লাস 13 স্মার্টফোনে পাওয়া যাবে Hasselblad ব্র্যান্ড ট্রিপল-ক্যামেরা সেটআপ। এতে 3x অপটিকাল জুম এবং OIS সহ 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়া থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা যা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে 100W ফাস্ট ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং পাওয়া যাবে। এছাড়া রয়েছে IP68 এবং IP69 রেটিং যা জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখবে ফোনকে।