50MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোনে 7000 টাকার ছাড়
আপনার বাজেট 30,000 টাকার কম হলে Motorola Edge 70 ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। মোটোরোলা এজ 70 ফোনটি বর্তমানে 27,999 টাকায় কেনা যাবে।
মোটোরোলা এজ 70 ফোনটি একটি মাত্র ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 8GB RAM + 256GB স্টোরেজ কেনা যাবে। এজ 70 ফোনটি 34,999 টাকা দামে Flipkart সাইটে লিস্ট করা।
এখন মোটোরোলা এজ 70 ফোনটি বিক্রি হচ্ছে 27,999 টাকা দামে। যার মানে ফোনে সোজা 7000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এতে Flipkart Axis এবং Flipkart SBI কার্ড পেমেন্টে 1400 টাকা অতিরিক্ত ছাড় অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে 26,599 টাকা হয় যাবে।
মোটোরোলা এজ 70 ফোনে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K OLED কার্ভড ডিসপ্লে, HDR10+ 144Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট। প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ফোনটি Octa Core Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে
পাওয়ার দিতে মোটোরোলা এজ 70 ফোনে দেওয়া হয়েছে 5000mAh সিলিকন কার্বন ব্যাটারি যা 40 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলে দাবি করা হয়েছে। এতে 68W টার্বোপাওয়ার চার্জার দেওয়া হয়েছে
কোম্পানির দাবি যে এটি ভারতের একমাত্র আল্ট্রা থিন স্মার্টফোন যা ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আসে। এতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এছাড়া ফোনটি 15W ওয়্যারলেস চার্জিংও অফার করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এটি IP68+IP69 রেটিং সহ আসে, যা জলের ভিতরেও কাজ করবে।