First Sale: 5000 টাকার ছাড় সস্তায় কিনুন Motorola Edge 70 Max 

মোটোরোলা সম্প্রতি ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 70 Max লঞ্চ করেছে। আজ 20 জুলাই মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের প্রথম সেল রাখা হয়েছে।

প্রথম সেলে অফার হিসেবে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে পাওয়া যাবে পুরো 10000 হাজার টাকার ছাড়। ফোনে ফিচার হিসেবে এতে দেওয়া হয়েছে 7000 পিক ব্রাইটনেস, 144Hz রিফ্রেশ রেট  এবং বিশাল 7100mAh বিশাল ব্যাটারি।

মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের দাম শুরু হয় 54,999 টাকা থেকে। 8GB RAM+256GB = 54,999 টাকা 12GB RAM+256GB = 59,999 টাকা

সেল অফার হিসেবে, কোম্পানি নির্দিষ্ট কিছু HDFC, Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে 5000 টাকার ব্যাঙ্ক ছাড় দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট এক্সচেঞ্জের উপর অতিরিক্ত 5000 টাকার ডিসকাউন্টও দিচ্ছে।

যদি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ দুটি বোনাসই পান তবে সব মিলিয়ে ফোনের দাম 10,000 টাকা পর্যন্ত কম হতে পারে।  ছাড়ের পর ফোনের দাম কমে 44,999 টাকা হয় যাবে।

এই ফোনে রয়েছে 6.8-ইঞ্চির QHD+ এক্সট্রিম অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 7000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, এবং কর্নিং গরিলা গ্লাস 7আই প্রোটেকশন অফার করে।

এজ 70 ম্যাক্স ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যার প্রাইমারি ক্যামেরা 50MP Sony LYT-710 সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা অফার করে। সেলফির জন্য স্মার্টফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা 4K/60 fps-এ ভিডিও রেকর্ড সাপোর্ট করে।

এজ 70 ম্যাক্স ফোনটি কোয়ালকমের লেটেস্ট অক্টা-কোর Snapdragon 8 Gen 5 চিপসেট সহ আসে। এছাড়া এতে 12 জিবি পর্যন্ত LPDDR5x RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সুবিধা রয়েছে।

এজ 70 ম্যাক্স ফোনটি কোয়ালকমের লেটেস্ট অক্টা-কোর Snapdragon 8 Gen 5 চিপসেট সহ আসে। এছাড়া এতে 12 জিবি পর্যন্ত LPDDR5x RAM এবং 256 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সুবিধা রয়েছে।

মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে রয়েছে 7100mAh এর ব্যাটারি, যা 90W ওয়্যারড ও 25W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সহ 5W ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট করে। দাবি করা হচ্ছে যে, এই সেগমেন্টের মধ্যে এটিই প্রথম ফোন যাতে সবচেয়ে ফাস্ট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে।

ডিভাইসে একটি ভ্যাপর চেম্বার কুলিং সলিউশন ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি হ্যালো ইউআই -তে চলে। কোম্পানি জানিয়েছে যে, এই ফোনটি তিন বছরের ওএস আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট সহ আসে।