8000 টাকা সস্তা হল 12GB RAM সহ Motorola 5G ওয়াটারপ্রুফ ফোন
আপনার বাজেট যদি 30000 টাকার কম হয় এবং 12GB RAM 32MP সেলফি ক্যামেরা সহ প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন চাইছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সস্তায় মোটোরোলা এজ 60 ফিউশন ফোন কেনার সুযোগ।
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে প্রিমিয়াম ফিচার যেমন 12GB RAM, 256GB স্টোরেজ, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং Dimensity 7400 চিপসেট এবং 5500mAh ব্যাটারিও দেওয়া।
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনটি বর্তমানে 29,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ফোনটি 37,999 টাকা দামে ফ্লিপকার্টে লিস্ট করা। এখানেই ফোনের ওপর সোজা 8,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
গ্রাহকরা Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার ডিসকাউন্ট পেতে পারেন। এটি ক্যাশব্যাক হিসেবে গ্রাহকরা পাবেন। ছাড়ের পরে ফোনের দাম কমে 28,499 টাকা হয় যাবে।
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে 6.7-ইঞ্চি সুপার HD+ 1.5K ডিসপ্লে দেওয়া। এটি 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন, কার্ভড AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট। এই চিপসেটের কারণে এটি ভাল পারফরম্যান্স অফার করে।
মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50MP LYT 700C প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্স, তৃতীয় 3-ইন-1 লাইট সেন্সর পেয়ার করা। এতে পাওয়া যাবে 13MP ফ্রন্ট ক্যামেরা।