মাত্র 18 হাজার টাকার খরচে বিক্রি হচ্ছে Motorola ওয়াটারপ্রুফ 5G স্মার্টফোন

Motorola এর ওয়াটারপ্রুফ স্মার্টফোন Edge 60 Fusion এর দাম একধাপে অনেকটা সস্তা হয় গেছে। গত বছর লঞ্চ হওয়া মোটোরোলার এই ফোনটি আসল দাম থেকে 6000 টাকা পর্যন্ত সস্তায় কেনা যাবে।

মোটোরোলা এজ 60 ফিউশন ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে আসে। এতে 8GB RAM + 128GB, 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেল কেনা যাবে।

মোটোরোলা ফোনের বেস মডেলের দাম 24,999 টাকা থেকে শুরু হয়। তবে ফ্লিপকার্ট সাইটে এই ফোনটি 18,999 টাকার শুরুর দামে কেনা যাবে। কোম্পানি এতে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে।

8GB RAM + 128GB – 18,999 টাকা 8GB RAM + 256GB – 20,899 টাকা 12GB RAM + 256GB – 22,799 টাকা এছাড়া কোম্পানি গ্রাহকদের 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস অফার করছে

মোটোরোলা এজ 60 ফিউশন ফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসরে কাজ করে, যা 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।

এই ফোনে রয়েছে 6.67-ইঞ্চির একটি pOLED ডিসপ্লে। এটি 120Hz-এর হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে 1.5K রেজোলিউশন-সহ একটি 3D কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের রিয়ারে 50MP এর প্রাইমারি ক্যামেরা এবং 13MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 32MP ফ্রন্ট ক্যামেরা পেয়ার করা।