ফ্লিপকার্ট ডিলে মোটোরোলা এজ 50 ফিউশন ফোনটি লঞ্চ দাম থেকে 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। লঞ্চের সময় মোটোরোলা এজ 50 ফিউশন ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 22,999 টাকা দামে আনা হয়েছিল।
সেলে মোটোরোলা এজ 50 ফিউশন ফোনটি 18,999 টাকা দামে পাওায় যাচ্ছে। মোটোরোলা এজ 50 ফিউশন ফোনে 6.67-ইঞ্চির ফুল HD+ pOLED কার্ভড ডিসপ্লে ,144Hz রিফ্রেশ রেট এবং 1600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে এজ 50 ফিউশন ফোনটি Snapdragon 7s Gen 2 চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
এজ 50 ফিউশন ফোনে 50MP প্রাইমারি লেন্স সহ 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সও রয়েছে। ফোনে দেওয়া আল্ট্রাওয়াইড ক্যামেরা ম্যাক্রো লেন্সও কাজ করবে। ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটোরোলা এজ 50 ফিউশন ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য ফোনে ডলবি অডিও দেওয়া হয়েছে।