মোটো জি77 পাওয়ার 5জি ফোনে 8GB+128GB স্টোরেজ 25,999 টাকায় আসে। অফার হিসেবে Axis Bank এবং HDFC Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অথবা 2000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট থাকছে।
আজ, 13 জুলাই দুপুর 12টা থেকে Flipkart, motorola সাইট এবং অফলাইন স্টোর থেকে মোটো জি77 পাওয়ার 5জি ফোনের বিক্রি শুরু হচ্ছে। ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে: প্যান্টোন ইম্পেনিট্রেবল, প্যান্টোন নটিক্যাল ব্লু, এবং প্যান্টোন ফুশিয়া রেড।
মোটো জি77 পাওয়ার 5জি ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ এলসিডি ডিসপ্লে। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 1050 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস এবং Corning Gorilla Glass 7i-এর সুপক্ষা অফার করে। এতে রয়েছে MediaTek Dimensity 6400 6nm প্রসেসর।
মোটো জি77 পাওয়ার ফোনে f/1.8 অ্যাপারচার সহ 50MP Sony LYTIA 600 সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও, রয়েছে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ ও 2-ইন-1 লাইট সেন্সর এবং এটি 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটো জি77 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 7000mAh ব্যাটারি যা 30W টার্বোচার্জিংয়ের সাথে 6W ওয়্যারড রিভার্স চার্জিংয়ের সুবিধাও অফার করে।
মোটো জি77 পাওয়ার ফোনে আরও রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, এফএম রেডিও, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস এবং ডুয়াল মাইক্রোফোন। এটি ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষিত রাখতে 1P64 রেটিং দেওয়া।র সুবিধাও অফার করে।