iQOO এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনের সেল শুরু, জানুন দাম

আইকু ভরাতের বাজারে সম্প্রতি তার নতুন 5G স্মার্টফোন iQOO Z11xa 5G লঞ্চ করেছিল। আজ 14 সেপ্টেম্বর আইকু জি11এক্সএ ফোনে প্রথম সেল Amazon সাইট থেকে করা হবে।

আইকু জি11এক্সএ ফোনের দাম 28,999 টাকা থেকে শুরু হয়। গ্রাহকরা ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার কুপন ডিসকাউন্ট পাবেন। যার পরে ফোনের দাম আরও কমে 27,499 টাকা হয় যাবে।

আইকু জি11এক্সএ ফোনে রয়েছে 6.76 ইঞ্চির এলসিডি (LCD) ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত হতে পারে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

ফোনে রয়েছে বিশাল 7200mAh ব্যাটারি, যা 44W ওয়্যারড ফাস্ট চার্জিং, রিভার্স ওয়্যারড চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করে। একবার চার্জ দিলে এটি 40 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, 93 ঘণ্টা অডিও প্লেব্যাক এবং 15.8 ঘণ্টা গেমিংয়ের সুবিধা দেয়।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনের পেছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যা 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপথ সেন্সর সহ আসে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, নতুন এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো প্রসেসরে চলে এবং এটি 8GB RAM সহ আসে। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি অ্যানটুটু (AnTuTu) বেঞ্চমার্ক পরীক্ষায় 8,90,000 এর বেশি স্কোর করেছে।