মাত্র 17999 টাকার শুরুর দামে আসা iQOO 5G ফোনের সেল শুরু

আইকু সম্প্রতি তাদের নতুন 5G ফোন iQOO Z11 Lite 5G লঞ্চ করেছে। নতুন আইকু জি11 লাইট ফোনের আজ 30 জুলাই থেকে সেল শুরু হবে। আইকু জি11 লাইট 5জি ফোনের দাম এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক…

আইকু জি11 লাইট 5জি ফোনের বেস ভ্যারিয়্যান্ট 4GB/128GB স্টোরেজের দাম 19,499 টাকা। তবে 6GB/128GB মডেলের দাম 21,499 টাকা। এর সাথে টপ মডেল 6GB/256GB মডেলের দাম 24,499 টাকা রাখা হয়েছে।

আজ, 30 জুলাই থেকে শুরু হতে যাওয়া এই সেলে আপনি 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সুবিধা পেতে পারেন। ফোনটি Amazon, iQOO-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেইল পার্টনারের মাধ্যমে কেনা যাবে।

আইকু জি11 লাইট 5জি ফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.74-ইঞ্চির HD প্লাস IPS ডিসপ্লে। সাথে ডিসপ্লের পিক ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত দেওয়া। ফোনে ধুলো এবং জলের ছিটা থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং রয়েছে।

আইকু জি11 লাইট 5জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। আইকুর দাবি অনুযায়ী, AnTuTu বেঞ্চমার্ক টেস্টে এই হ্যান্ডসেটটি 5,79,000 -এর বেশি স্কোর করেছে। এই চিপসেটের সাথে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ পেয়ার করা হয়েছে।

ডিভাইসে রয়েছে 6500mAh-এর ব্যাটারি এবং 44W ওয়্যারড ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া ফোনটি ওয়্যারলেস রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং সুবিধাও সাপোর্ট করে।

জি11 লাইট ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের সোনি ক্যামেরা এবং সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। সফটওয়্যারের ক্ষেত্রে, ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে।